Digha Rath Yatra
Bengal Liberty: আগামী বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, দীঘায় মহাসমারোহে আয়োজিত হতে চলেছে পবিত্র শ্রীজগন্নাথ রথযাত্রা মহোৎসব। এই উৎসবে যোগ দিতে পশ্চিমবঙ্গসহ দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত ও তীর্থযাত্রীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

রথযাত্রার মূল সূচি (Digha Rath Yatra)
সকাল ১০:৩০ মিনিট: মন্দির থেকে রথে শ্রীবিগ্রহদের পাহাণ্ডি-বিজয়।
দুপুর ১টা – ২:৩০ মিনিট: রথের সাজসজ্জা ও ভোগ নিবেদন।
বিকেল ৩টে: অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী শিশির অধিকারীর আগমন।
বিকেল ৩:৩০ মিনিট: রথযাত্রার শুভ সূচনা।
বিকেল ৪:৩০ মিনিট: গুণ্ডিচা মন্দিরে রথের পৌঁছানো।

মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, রথযাত্রা মানবসভ্যতার এক সর্বজনীন আধ্যাত্মিক উৎসব, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একসূত্রে বাঁধে। তিনি সকলকে এই ঐতিহাসিক রথযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে, রাজ্যের প্রধান রথযাত্রাগুলোর মতো দীঘার শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মন্দির কর্তৃপক্ষের মতে, এই সরকারি সহায়তা উৎসবটিকে আরও সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ করে তুলতে বিশেষ সহায়ক হবে।

