Saokat Molla
Bengal Liberty: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠল। আজ বারুইপুর এসপি অফিসে এই বিষয়ে একটি বিস্তারিত ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী অভিজিৎ দাস (ববি)।
অভিযোগের মূল কারণ (Saokat Molla)
অভিযোগকারী জানান, ২০১৬, ২০২১ এবং ২০২৬ সালের নির্বাচনী হলফনামায় শওকত মোল্লার ঘোষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে।হলফনামাগুলোতে কোথাও উচ্চমাধ্যমিক, কোথাও স্নাতক, আবার কোথাও স্নাতকোত্তর ডিগ্রির কথা উল্লেখ করা হয়েছে, যার সত্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তদন্তের দাবি (Saokat Molla)
অভিযোগপত্রে শওকত মোল্লা ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত গুপ্ত, অয়ন ঘোষ দস্তিদার, খোকন বেহেরা ও স্বপন সরদারসহ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।অভিযোগকারীর দাবি, এর পেছনে কোনো আন্তঃরাজ্য ভুয়ো ডিগ্রি চক্র বা প্রভাবশালী নেটওয়ার্ক কাজ করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

কী চান অভিযোগকারী? (Saokat Molla)
অভিজিৎ দাস পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এফআইআর নথিভুক্ত করা হোক।তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও নির্বাচন কমিশনের নথি সংগ্রহ করে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন।

