Covid-19
Covid-19

Covid-19: অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, আতঙ্কিত হওয়ার কারণ নেই: স্বাস্থ্য দপ্তর

Bengal Liberty: অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় কোভিডে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২২ সালের পর অন্ধ্রপ্রদেশে এই প্রথম কোভিড-জনিত মৃত্যুর খবর পাওয়া গেল। পাশাপাশি নতুন করে আরও আটজন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণ (Covid-19)

প্রথম মৃত ব্যক্তি ছিলেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ, যিনি ডায়াবেটিস ও কিডনির অসুখে ভুগছিলেন।দ্বিতীয় ব্যক্তি ছিলেন ৪৬ বছর বয়সী এক ব্যক্তি, যাঁর নিউমোনিয়া ও ফুসফুসে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছিল।

ভয়ের কি কোনো কারণ আছে? (Covid-19)

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যসচিব এস সুরেশ কুমার জানিয়েছেন, এগুলো বিক্ষিপ্ত ঘটনা (sporadic cases), তাই এটাকে নতুন করে প্রাদুর্ভাব বা আউটব্রেক বলা যাবে না। গত ছয় দিনে নতুন করে আর কেউ আক্রান্ত হননি। ফলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

Advertisement
Advertisement

রাজ্য সরকারের পদক্ষেপ (Covid-19)

রাজ্য স্বাস্থ্য দপ্তর আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার কাজ শুরু করেছে।নমুনাগুলো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে, যাতে ভাইরাসের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Advertisement
Advertisement

পরামর্শ (Covid-19)

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে সংক্রমণের তীব্রতা কম হলেও বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং যারা আগে থেকেই জটিল কোনো অসুস্থতায় ভুগছেন, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

আরও পড়ুনঃ নবম ও দশম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করল CBSE, নতুন নিয়মে কী বদল?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury