Bengal Liberty : সোনম ওয়াংচুককে ধর্নামঞ্চ থেকে হাসপাতালে সরিয়ে দিলেও আন্দোলনের আগুন যে এত সহজে নিভবে না, তা স্পষ্ট করে দিল ককরোচ জনতা পার্টি (Abhijeet Dipke)। অনশনের ২১তম দিনে ওয়াংচুককে দিল্লি পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলনের নতুন মুখ হিসেবে সামনে এলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসার ঘোষণা করেছেন। একই সঙ্গে জানানো হয়েছে, পূর্বঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচিও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে (Abhijeet Dipke)।

সোনমের পর অনশনে অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)
শনিবার ককরোচ জনতা পার্টির তরফে সরকারিভাবে জানানো হয়, সোনম ওয়াংচুক হাসপাতালে ভর্তি হলেও আন্দোলন থামবে না। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ করা পোস্টে দল জানায়, আন্দোলনের গতি অটুট থাকবে এবং ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে। পরে অভিজিৎ দিপকেও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অনশনে বসার কথা ঘোষণা করেন।
I am starting an indefinite hunger strike beginning right now.
আরও খবর
— Abhijeet Dipke (@abhijeet_dipke) July 18, 2026
হাসপাতালে সোনম (Abhijeet Dipke)
টানা ২০ দিনের অনশনের জেরে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাঁকে যন্তর-মন্তর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। এদিকে, সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্পষ্ট আবেদন জানিয়েছেন, পরিবারের অনুমতি এবং গত ২০ দিন ধরে তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণকারী চিকিৎসকদের সম্মতি ছাড়া সোনমকে মুখে, স্যালাইনের মাধ্যমে বা ইনজেকশনের সাহায্যে কোনও ওষুধ বা চিকিৎসা দেওয়া যাবে না। এক্স-এ করা তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হাইকোর্টের নির্দেশের মাঝেই আন্দোলন আরও জোরদার (Abhijeet Dipke)
মাত্র ২ দিন আগে দিল্লি হাইকোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আদালত পর্যবেক্ষণে বলেছিল, “দেশের প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান।” সেই নির্দেশের ভিত্তিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি পুলিশের। তবে ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করার পর আন্দোলনের গতি কমার বদলে আরও জোরালো হয়েছে। নিট-সংক্রান্ত বিতর্কে ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন সোনম ওয়াংচুক। এবার তাঁর দেখানো পথ অনুসরণ করে অভিজিৎ দিপকের আমরণ অনশন শুরু হওয়ায় আন্দোলন নতুন পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি, ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচি সফল করতে আন্দোলনকারীরাও প্রস্তুতি আরও জোরদার করেছেন।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/18/sonam-wangchuk-9/


