Sonam Wangchuk
Bengal Liberty : টানা ২১ দিন অনশনের পর অবশেষে হাসপাতালে ভর্তি করানো হল সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk)। শনিবার ভোরে দিল্লির যন্তর-মন্তরে পৌঁছে পুলিশ তাঁকে ধর্নামঞ্চ থেকে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যায়। দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আন্দোলনকারীদের যন্তর-মন্তর এলাকা শান্তিপূর্ণভাবে খালি করার আবেদনও জানানো হয়েছে। ২০ জুলাইয়ের সংসদ অভিযানের আগে সোনমকে সরিয়ে দেওয়ার দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, সবটাই কি সাজানো? অভিযানের আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করাই কি একমাত্র উদ্দেশ্য (Sonam Wangchuk)?

যন্তর-মন্তরে পুলিশের পদক্ষেপ (Sonam Wangchuk)
শনিবার সকালে পুলিশ ও চিকিৎসকদের একটি দল যন্তর-মন্তরে পৌঁছে প্রথমে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এরপর তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যন্তর-মন্তর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওয়াংচুকের সমর্থকদের একাংশ পুলিশের এই পদক্ষেপের বিরোধিতা করে বিক্ষোভ দেখান। কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হলেও পুলিশের সংযত ভূমিকার ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হাইকোর্টের নির্দেশেই হাসপাতালে ভর্তি, জানাল দিল্লি পুলিশ (Sonam Wangchuk)
দিল্লি পুলিশের দাবি, ওয়াংচুকের জীবন রক্ষা করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। তাই আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার সময় কিছু আন্দোলনকারী বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ শান্তিপূর্ণভাবে পুরো কাজ সম্পন্ন করেছে।

আবেদন সত্ত্বেও অনশন ভাঙেননি ওয়াংচুক (Sonam Wangchuk)
অনশনের ২০তম দিনেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সোনম ওয়াংচুক। কংগ্রেস নেতা পবন খেরা-সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছাত্রদের দাবি নিয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। পাশাপাশি ২০ জুলাইয়ের সংসদ অভিযানে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানান।

টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি (Sonam Wangchuk)
দীর্ঘদিন অনশনের জেরে গত কয়েক দিন ধরেই সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, তাঁর ওজন প্রায় ৯ থেকে ১০ কিলোগ্রাম কমে গিয়েছে। গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। যদিও শারীরিক দুর্বলতা বাড়লেও অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তিনি অনড় ছিলেন। এর আগেই দিল্লি হাইকোর্ট প্রশাসনকে তাঁর স্বাস্থ্যের উপর প্রতিদিন নজর রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ধর্নামঞ্চ থেকে সরিয়ে তাঁকে সফদরজঙ্গ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর জ্ঞান ফিরেছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন :
Sonam Wangchuk: সোনম ওয়াংচুক ইস্যুর মাঝে পোস্ট ঘিরে বিতর্কে দীপিকা

