Bengal Liberty: Ritabrata Banerjee
ছুটির দিনে বিধানসভায় গুপ্ত বৈঠক। বিরোধী দলনেতার ঘরে বসে কীসের স্ট্র্যাটেজি ঠিক করল বিদ্রোহী তৃণমূল? বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলর। কিন্তু কী এমন হলো যে ছুটির দিনে চুপিচুপি বৈঠক সারল ঋতব্রত শিবির?

নব্য তৃণমূলের অন্দরে কি চলছে?
Ritabrata Banerjee
সূত্রের খবর, শনিবার আচমকাই বিধানসভায় হাজির হন ঋতব্রত শিবিরের নব্য তৃণমূলের নেতৃত্বরা। সেখানে রুদ্ধদ্বার বৈঠক সারেন তাঁরা। রাজনৈতিক মহলের খবর, কালীঘাট তৃণমূলকে আরও কোণঠাসা করতে কোমর বাঁধছেন বিদ্রোহীরা। সামনেই ২১ জুলাইয়ের কর্মসূচি। শোনা যাচ্ছে, সেই মঞ্চ থেকেই কালীঘাট তৃণমূলের একদল নেতৃত্বকে নিজেদের শিবিরে টেনে আনতে পারেন ঋতব্রতরা। শুধু তাই নয়, তৃণমূলের দলীয় তহবিল (ফান্ড) নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। সেই বিষয় নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

তবে কি আরও ভাঙনের পথে কালীঘাট তৃণমূল?
Ritabrata Banerjee
এই গুপ্ত বৈঠক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। কারণ, তৃণমূলের এই দুই শিবিরকে নিয়ে রাজ্য রাজনীতিতে টুইস্টের শেষ নেই। কে কখন কোন শিবিরের অন্দরে কী ঘুঁটি সাজাচ্ছেন, তা নিয়ে ক্রমশই বাড়ছে চাপানউতোর।

প্রসঙ্গত, আগামী ২১ জুলাই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে পাল্টা কর্মসূচি পালন করবে এই নব্য তৃণমূল। যার সভাপতি হচ্ছেন বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি জাভেদ খান। ইতিমধ্যেই নিজেদের কর্মসূচির পোস্টার প্রকাশ করে কর্মীদের যোগদানের আহ্বান জানিয়েছে নব্য তৃণমূল।
আরও পড়ুনঃ ‘বিদ্রোহীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা’, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

