Abhishek Banerjee
Bengal Liberty : অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক নেতা দল ছেড়েছেন (Abhishek Banerjee)। অনেকেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করেছেন। এমন পরিস্থিতিতে আর কোনও রাখঢাক না রেখে বিদ্রোহী শিবিরকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্পষ্ট জানিয়ে দিলেন, দল ছেড়ে যাওয়া নেতাদের একজনও আর ফিরবেন না। যদি ফেরেন, তবে ১ ঘণ্টার মধ্যে তিনি ইস্তফা দিতে রাজি। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি (Abhishek Banerjee)।

‘একজনও ফিরবে না’- বললেন অভিষেক (Abhishek Banerjee)
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের একাংশের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক সাংসদ NCPI-তে যোগ দিয়েছেন। অন্যদিকে, পরিষদীয় দলের বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন। দলত্যাগী নেতাদের অনেকেই প্রকাশ্যে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তাঁরা আর তৃণমূলে ফিরবেন না। সেই বক্তব্যেরই কার্যত পাল্টা জবাব দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। শনিবার কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “যদি ওদের কেউ ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন, একজনও আসবে না। এতদিনে ওদের সবার জনতার কথা মনে পড়ল? এই ফলাফলের জন্য দলকে দায়ী করছেন, তার কারণ কী?”

পার্টি অফিসে বুলডোজার, বিজেপিকে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি (Abhishek Banerjee)
শনিবার আমতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনাকেও কেন্দ্র করে সরব হন তিনি। অভিযোগের জবাবে বিজেপিকে কড়া বার্তা দিয়ে বলেন, “পার্টি অফিস মন্দিরের মতো। এই জায়গা কিনে পার্টি অফিস হয়েছে। সমস্ত নথিপত্র আছে। সব আগে হাই কোর্টে জমা দেব। আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব এটা নিয়ে। শেষ দেখে ছাড়ব।” তারপরই দলত্যাগীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওদের একজনকেও ফেরানো হলে, আমি দল ছাড়ব।”

আরও পড়ুন :
Abhishek Banerjee: মাথার ছাদ হারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অবৈধ বাড়িগুলিতেও চলবে বুলডোজার?

