NEET Paper Leak
NEET Paper Leak

NEET Protest: নিট বিতর্কে উত্তপ্ত দিল্লি: সংসদ অভিযান ঘিরে ১৬৩ ধারা, মোতায়েন ৫ হাজার পুলিশ

Bengal Liberty: সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ‘চলো সংসদ’ অভিযানের ডাককে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে জারি হলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিট পরীক্ষায় বেনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই অভিযানের ডাক দিয়েছে সিজেপি।

Advertisement
Advertisement

নিরাপত্তার কড়াকড়ি (NEET Protest)

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ পুরো নতুন দিল্লি এলাকাকে ১৫টি নিরাপত্তা জোনে ভাগ করেছে। প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর রাজপথে মোতায়েন করা হয়েছে ৫ হাজারেরও বেশি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) ২৫টিরও বেশি ব্যাটালিয়ন।

দিল্লিজুড়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে, যার ফলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও জমায়েত বা মিছিল নিষিদ্ধ।নিরাপত্তা ও সংবেদনশীলতার খাতিরে জনপথ, রাজীব চক, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও দিল্লির প্রবেশপথগুলোতে চলছে নাকা চেকিং।দাঙ্গা মোকাবিলায় জলকামান এবং ‘বজ্র’ গাড়িসহ র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করা হয়েছে।

Advertisement
Advertisement

আন্দোলনের প্রেক্ষাপট (NEET Protest)

দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে যে, এই সংসদ অভিযানের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। নিয়ম অমান্য করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে, অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও সমর্থকদের শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। যন্তর মন্তরের সামনে সিজেপি সমর্থকদের ভিড় বাড়তে শুরু করায় রাজধানীজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ খোলা চিঠিতে ৩ শর্ত ওয়াংচুকের! একটি মানলেও ভাঙবেন অনশন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury