Sonam Wangchuk
Sonam Wangchuk

Sonam Wangchuk : শর্ত মানলেই অনশন প্রত্যাহার করবেন সোনম ওয়াংচুক!

Bengal Liberty : টানা ২০ দিনের অনশনের পর অবশেষে অবস্থানে কিছুটা নমনীয় হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তবে শর্তসাপেক্ষে। তাঁর দাবি, সংসদের চলতি বাদল অধিবেশনে দেশের শিক্ষাব্যবস্থায় জবাবদিহি ও নিট পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক নেতাদের সফদরজং হাসপাতালে এসে সংসদে এই বিষয়টি তোলার আশ্বাসও দিতে হবে। এই দুই শর্ত পূরণ হলেই তিনি অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলী আঙ্গমো। সোমবার থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন ঘিরে তাই এখন বাড়ছে রাজনৈতিক জল্পনা (Sonam Wangchuk)।

Sonam Wangchuk
Sonam Wangchuk

কী চাইছেন সোনম? (Sonam Wangchuk)

শনিবার দিল্লির যন্তরমন্তর থেকে সোনম ওয়াংচুককে তুলে এনে সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। তবে হাসপাতালে ভর্তি হলেও এখনও তিনি অনশন ভাঙেননি। তাঁর স্ত্রী গীতাঞ্জলী আঙ্গমোর দাবি, চিকিৎসকেরা বারবার অনুরোধ করলেও সোনম এখনও কোনও ধরনের তরল খাবারও গ্রহণ করেননি। তিনি জানান, সোনমের দুটি স্পষ্ট শর্ত রয়েছে। প্রথমত, সংসদের বাদল অধিবেশনে দেশের শিক্ষাব্যবস্থায় জবাবদিহি বাড়ানো এবং নিট পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সফদরজং হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করে সংসদে এই ইস্যু উত্থাপনের আশ্বাস দেবেন। এই দুই শর্ত পূরণ হলে সোমবারই তিনি অনশন প্রত্যাহার করতে পারেন।

Advertisement
Advertisement

নজরে সংসদ (Sonam Wangchuk)

অনশনের শুরুতে সোনম ওয়াংচুকের অন্যতম বড় দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে বর্তমানে সেই দাবি থেকে তিনি সরে এসেছেন। এখন তাঁর আন্দোলনের মূল লক্ষ্য শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা এবং নিট পরীক্ষা-সংক্রান্ত বিতর্কে স্বচ্ছ তদন্ত ও সংসদে আলোচনা।

গত ২০ দিন ধরে যন্তরমন্তরে অনশন চালিয়ে গেলেও কেন্দ্রের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে অভিযোগ। এমনকি সরকারিভাবে আলোচনায় ডাকার উদ্যোগও দেখা যায়নি। যদিও বিরোধী শিবিরের একাধিক নেতা তাঁর সঙ্গে দেখা করেছেন এবং সমর্থন জানিয়েছেন। এখন নজর সোমবারের বাদল অধিবেশনের দিকে। রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সংসদে বিষয়টি তোলার আশ্বাস দেন কি না, তার উপরই নির্ভর করছে সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/18/sonam-wangchuk-10/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury