Khudiram Tudu
Bengal Liberty
রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম(Khudiram Tudu) টুডুর স্ত্রী মালতী টুডু বুধবার সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনায় তিনি এবং গাড়ির চালক উভয়েই আহত হয়েছেন। দু’জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন মালতী টুডু(Khudiram Tudu)
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকালে মালতী টুডু বর্ধমান থেকে গাড়িতে করে বাঁকুড়া জেলার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সারুল এলাকার ফ্লাইওভারের উপর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন।


সেখানে মালতী টুডুর প্রাথমিক চিকিৎসার পাশাপাশি মাথার সিটি স্ক্যান এবং হাতের এক্স-রে করা হয়েছে বলে জানা গিয়েছে। আঘাতের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে চালকেরও। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বরাতজোরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রীর স্ত্রী।

