Biswa Bangla name change
Bengal Liberty
কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Biswa Bangla)। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নিউটাউন ও ইএম বাইপাসকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ ‘বিশ্ব বাংলা সরণি’-র নাম পরিবর্তন হয়ে নতুন নাম হতে চলেছে ‘শ্রী চৈতন্যদেব সরণি’। একই সঙ্গে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং-সহ শহরের আরও কয়েকটি ব্যস্ত রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্রের খবর, বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বিশ্ব বাংলা সরণিই নয়, কলকাতা পুরনিগম ও নগরোন্নয়ন দফতর শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ের নাম পরিবর্তনের প্রস্তাব তৈরি করেছে। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নাম নির্ধারণের কাজ চলছে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই সরকারি নির্দেশিকা জারি করে নতুন নাম কার্যকর করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোন ইংরেজের নাম, মুঘল বাদশা বা বিদেশিদের নাম দিয়ে রাস্তার নামকরণ হবে না।

একাধিক রাস্তার নাম পরিবর্তন Biswa Bangla
বিশ্ব বাংলা সরণি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। বিমানবন্দর, নিউটাউন ও ইএম বাইপাসকে সংযুক্ত করা এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। ফলে নাম পরিবর্তনের পর সাইনবোর্ড, সরকারি নথি, জিআইএস ডেটাবেস এবং ডিজিটাল ম্যাপে সংশোধনের কাজও শুরু হবে। কেএমডিএ এবং সংশ্লিষ্ট দফতর ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করেছে।

শাসকদলের জানিয়েছে, বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী মন্ত্রিসভার বৈঠকেই প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হতে পারে। এরপর ধাপে ধাপে নতুন নাম কার্যকর করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে।

