Agnimitra Paul
Agnimitra Paul

Agnimitra Paul: ছাত্র হলে ছেড়ে দেব! ধর্মতলা ইস্যুতে ঘোষণা পুরমন্ত্রীর

Bengal Liberty

নিট পরীক্ষায় ছাত্র আন্দোলনের নয়া দিল্লির পর উত্তাল হয়েছিল কলকাতায় ধর্মতলা চত্বর (Agnimitra Paul)। ছাত্র রূপে একাধিক দুষ্কৃতী চড়াও হয়েছিল সাংবাদিকদের উপর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিডিও দেখে পুলিশ চিহ্নিত করে প্রায় ৭০ জন অভিযুক্তকে। তার মধ্যে গ্রেফতার হয় ১৪ জন। সূত্রের খবর, আন্দোলনের মধ্যে হামলাকারী কেউ ছাত্র ছিলেন না, সকলেই বহিরাগত। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ” ওরা যদি ছাত্র হন, তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে এবং দায়ের হওয়া সব মামলাই প্রত্যাহার করা হবে।”

.

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন , ” আদালতের রায় নতমস্তকে স্বীকার্য। কিন্তু যাদের আটক করা হয়েছে দেখতে হবে তারা ছাত্র নাকি গুন্ডা। যদি ছাত্র হয়, তবে সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু গুন্ডা হলে উপযুক্ত ব্যবস্থা গৃহীত হবে সকলের বিরুদ্ধে। কিন্তু সে যদি কোন দলের অংশীদার হয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করে, তবে তারা ছাড়া পাবে না।” পাশাপাশি, ধর্মতলায় ছাত্র আন্দোলনের নেপথ্যে সাংবাদিকদের উপর হামলার তীব্র ধিক্কার জানালেন পুরমন্ত্রী। তিনি জানান, ” বর্তমান রাজ্য সরকার গুন্ডা দমন আইন আনবে। ছাত্রদের ভিড়ে মিশে পুলিশদের মারবে, জার্নালিস্টদের উপর অত্যাচার করবে, মহিলা সাংবাদিকের সঙ্গে অশ্লীল ভঙ্গিমায় কথা বলবে – এগুলো আমরা বরদাস্ত করব না।” সাংবাদিক মুখোমুখি হয়ে একাধিক ঘোষণা করলেন তিনি। তবে অপরাধীর যোগ্য শাস্তির বার্তা দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury