NEET paper leak
NEET paper leak

NEET paper leak : নিট প্রশ্ন ফাঁস মামলায় ১৩ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

Bengal Liberty : নিট-ইউজি প্রশ্নফাঁস মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের (NEET paper leak)। গ্রেফতার ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, প্রশ্নপত্র ফাঁসের গোটা চক্রের উৎস থেকে শেষ পর্যন্ত সমস্ত যোগসূত্র খুঁজে বের করা হয়েছে। প্রশ্ন প্রস্তুতকারীদের সঙ্গে সুবিধাভোগী পরীক্ষার্থীদের যোগাযোগের প্রমাণও মিলেছে বলে দাবি তদন্তকারীদের। প্রসঙ্গত, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ ওঠে। ১২ মে অভিযোগ দায়ের হওয়ার পর সিবিআই এফআইআর নথিভুক্ত করে দেশজুড়ে তদন্ত শুরু করে। প্রায় আড়াই মাসের তদন্ত শেষে এবার আদালতে পেশ হল এই চার্জশিট (NEET paper leak)।

NEET paper leak
NEET paper leak

চার্জশিটে একাধিক গুরুতর অভিযোগ (NEET paper leak)

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দাখিল করা চার্জশিটে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, প্রমাণ লোপাট, দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাবলিক এগজামিনেশনস অ্যাক্ট ২০২৪-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। সিবিআই জানিয়েছে, ৩৬০ জন সাক্ষীর বয়ান, ৪২২টি নথি এবং ৪৩টি বস্তুগত প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করা হয়েছে। চার্জশিটে নাম থাকা ১৩ জন অভিযুক্তই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

দেশজুড়ে তল্লাশি (NEET paper leak)

তদন্তকারী সংস্থার দাবি, মামলা দায়েরের কয়েক সপ্তাহের মধ্যেই প্রশ্নফাঁসের উৎস শনাক্ত করা সম্ভব হয়। মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে মোট ৯২টি জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হওয়া নথি এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে গোটা চক্রের কার্যকলাপ সামনে আসে। সিবিআইয়ের অভিযোগ, নিট-সংক্রান্ত একটি কোচিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ২ জন ব্যক্তি প্রশ্নপত্র প্রস্তুতকারীদের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করে তা ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন। তদন্তে আর্থিক লেনদেনেরও প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লকার এবং একটি ডি-ম্যাট অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/29/neet-paper-leak-6/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury