Taslima Nasrin
Taslima Nasrin

Taslima Nasrin: বাংলাদেশে ফিরতে চাই কিন্তু ফিরতে দেওয়া হচ্ছে না! সরকারকে নিয়ে সরব সাহিত্যিক তসলিমা

Bengal Liberty

বাংলাদেশে ফিরতে চান সাহিত্যিক তসলিমা নাসরিন। কিন্তু বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফেরাতে চাইছে না বলে অভিযোগ সাহিত্যিকের। তিনি দাবি করেছেন, বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট নবীকরণ করছে না (Taslima Nasrin)। এমনকি সুইডিশ পাসপোর্টের জন্যও তাঁকে ভিসা দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়ে তসলিমা নাসরিন বলেন, “ আমার পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। সুইডিশ পাসপোর্টের জন্য আমাকে ভিসা দেওয়া হয় না।”

Taslima Nasrin
Taslima Nasrin

ভারতে থাকার সিদ্ধান্ত সাহিত্যিকের

আপাতত ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাহিত্যিক। কলকাতায় এসে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি। তসলিমা বলেন, “ভারতে থেকে যাব। অক্টোবরে আবার এখানে আসব।” তাঁর কথায়, আপাতত তাঁর পাসপোর্টের নবীকরণ হয়নি। তাই এখনই বাংলাদেশে ফেরার সুযোগ তৈরি হয়নি। তবে কলকাতায় আবার আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Advertisement
Advertisement

তসলিমা জানিয়েছেন, কলকাতায় এসে তাঁর খুব ভালো লেগেছে। আগামী অক্টোবর মাসে ফের কলকাতায় রয়েছে সাহিত্যিকের। পাশাপাশি বইমেলায় যোগ দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন সাহিত্যিক। বাংলাদেশে ফেরার ইচ্ছা থাকলেও পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতায় আপাতত ভারতেই থাকতে হচ্ছে তসলিমাকে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury