নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

আওয়ামী লিগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশে অশান্তিঃ নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বলেন, ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আওয়ামী লিগের পাশাপাশি ভারতের বিষয়েও সিদ্ধান্ত আগামীদিনে নিতে হবে। এই বিষয়ে আমাদের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমান ও তাঁর দলের সঙ্গে আমাদের একতাকে মজবুত করতে হবে। কী কী হলে সেই একতা আরও সুদৃঢ় হবে, তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সকলকে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এই অশান্তির ঘটনা একদিনে হয়নি। আওয়ামী লিগের বিরুদ্ধে নির্বাচনের কয়েক মাস পরেও কঠোর অবস্থান না নেওয়া এই অশান্তির একটা কারণ।

Bengal Liberty