UPI payment charges
Bengal Liberty: কেন্দ্রীয় সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী দিনে ব্যবসায়ীদের কাছে ২ হাজার টাকার বেশি ইউপিআই (UPI) পেমেন্ট করলে ০.২৫ শতাংশ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা ফি দিতে হতে পারে। তবে এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটায় কোনো প্রভাব পড়বে না বলে সরকারি স্তরে আশ্বস্ত করা হয়েছে।
ইউপিআই লেনদেনে চার্জ ও নতুন প্রস্তাব (UPI payment charges)
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতাররমনের পেশ করা দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিলের মাধ্যমে ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্ট মোডের ওপর এমডিআর (MDR) আদায় করার অনুমতি চাওয়া হয়েছে। তবে এই প্রস্তাবিত নিয়মটি ঠিক কবে থেকে কার্যকর হবে, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সাধারণ মানুষের লেনদেন ও ছোট খরচে প্রভাব (UPI payment charges)
সরকারি হিসাব অনুযায়ী, ২ হাজার টাকার এই সীমার নিয়মটি মোট ইউপিআই লেনদেনের মাত্র ৫ শতাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে টাকার অঙ্কের বিচারে এই লেনদেনগুলো মোট লেনদেন মূল্যের প্রায় ৬৫ শতাংশ। ফলে দুধ, শাকসবজি, মুদিখানা বাজার কিংবা অটো বা ট্যাক্সি ভাড়ার মতো দৈনন্দিন ছোটখাটো কেনাকাটায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। পাশাপাশি, একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে (P2P) টাকা পাঠানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

৯৫ শতাংশ লেনদেন থাকবে সুরক্ষিত (UPI payment charges)
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নিয়ম পুরোপুরি কার্যকর হলেও দেশের প্রায় ৯৫ শতাংশ ইউপিআই লেনদেন কোনো বাড়তি ফি বা এমডিআর-এর মুখে পড়বে না। এছাড়া সব ব্যবসায়ী যে এই ফি গ্রাহকদের ওপর চাপিয়ে দেবেন, এমনটাও নয়। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে, ক্রেডিট কার্ডের মতো ইউপিআই-এ কোনো ফান্ডিং কস্ট বা তহবিল খরচের ঝামেলা না থাকায়, খরচ উঠে যাওয়ার পর এই ধরনের লেনদেনে একটি সর্বোচ্চ সীমা বা সিলিং থাকা অত্যন্ত যুক্তিযুক্ত।
আরও পড়ুনঃ
Jessore Road: যশোর রোডের যাতায়াত এবার আরও নিরাপদ: শুরু হলো বিপজ্জনক ও মৃত গাছ কাটার কাজ

