Minor girl rescued in Sonagachi
Minor girl rescued in Sonagachi

Sonagachi: সোনাগাছিতে উদ্ধার নাবালিকা, গ্রেফতার প্রেমিক-সহ ২

Bengal Liberty : বিশেষ বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে বিক্রির অভিযোগ। ১০০ ডায়ালে ফোন পেয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে কলকাতার সোনাগাছি এলাকা থেকে এক ১৬ বছরের নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
Advertisement

ঘটনাটি কী ঘটেছিল? (Sonagachi)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ আগস্ট বিকেল পৌনে ৪টে নাগাদ ‘চাইল্ড হেল্পলাইন’ থেকে ১০০ ডায়ালে একটি ফোন ও ই-মেল আসে। জানানো হয়, উত্তর ২৪ পরগনার ১৬ বছরের এক নাবালিকাকে তার প্রেমিক বাবুল বিক্রি করে দিয়েছে। সোনাগাছির এক ব্যক্তির কাছে তাকে জোর করে অনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগও ওঠে।

তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে উত্তর বন্দর (বড়তলা) থানার পুলিশ। শুরু হয় জোরদার তল্লাশি। সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি বাড়িতে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে ওই নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement

কারা গ্রেফতার হয়েছে? ( Sonagachi)

এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ—

১. শাহরুখ ওরফে সাহারুল লস্কর (৩৯): সোনাগাছির যে বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে, তিনি সেই বাড়িরই বাসিন্দা।

২. বাবুল ওরফে শফিকুল মোল্লা (২০): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার শ্যামনগর এলাকার বাসিন্দা এবং ওই নাবালিকার প্রেমিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত বাবুল ওই নাবালিকাকে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতায় নিয়ে এসে সোনাগাছির ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছিল। এরপর নাবালিকাকে ব্যবহার করে জোর করে উপার্জনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/08/sanat-dey-arrested/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury