Bengal Liberty:
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বদলে গিয়েছে রাজনৈতিক ছবিও। একসময় যে বাড়ি থেকেই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু তৈরি হত, সেই ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে এবার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং ৮০তম স্বাধীনতা দিবসে নজর রাখলেন রেড রোডে আয়োজিত রাজ্য সরকারের মূল অনুষ্ঠানের দিকে। সেখানে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করলেন শুভেন্দু অধিকারী।

Mamata Banerjee
মমতার অনুপস্থিতিতে তাঁর দলের মূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা ও কর্মীরাও।
আরও খবর

Mamata Banerjee
তবে রাজনৈতিক মহলের নজর ছিল অন্য জায়গায়। দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ—সবই ছিল তাঁর মুখ্যমন্ত্রিত্বের সঙ্গে যুক্ত। এবার সেই একই মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন শুভেন্দু অধিকারী।
ফলে মমতার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া এবং রেড রোডে নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতা দিবস উদযাপন—এই দুই ছবির মধ্যে রাজনৈতিক তাৎপর্য খুঁজছে রাজনৈতিক মহল। ক্ষমতার পালাবদলের পর এ যেন বাংলার রাজনীতির নতুন বাস্তবতারই প্রতিচ্ছবি।
স্বাধীনতা দিবস উদযাপনে অনুপস্থিত মমতা(Mamata Banerjee)
অন্যদিকে, বিরোধী দলের ভূমিকায় তৃণমূলের মূল কার্যালয়ে স্বাধীনতা দিবস পালন হলেও দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে আলাদা কৌতূহল। ৮০তম স্বাধীনতা দিবসে তাই একদিকে রেড রোডে নতুন সরকারের জাঁকজমকপূর্ণ আয়োজন, অন্যদিকে মমতার বাড়িতে নীরবতা—বাংলার মানুষ দেখল দুই ভিন্ন ছবি।

আরও পড়ুনঃ অনন্তকে নিয়ে কালীঘাটের ভোলবদল! নেত্রীর হয়ে সাফাই গায়লেন কুণাল


