Mansapuja Holiday
Mansapuja Holiday

Mansapuja Holiday: ভারী বৃষ্টির জেরে কড়া সতর্কতা! মনসা পুজোয় বিশেষ ছুটির ঘোষণা প্রশাসনের

Bengal Liberty: রাজ্যজুড়ে চলা প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবিলায় জেলাশাসকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

মনসা পুজোয় অর্ধদিবস ছুটি ঘোষণা (Mansapuja Holiday)

দুর্যোগের এই আবহাওয়ায় সাধারণ মানুষের সুবিধার্থে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আজ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দুপুর ২টোর পর মনসা পুজোর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের ফলে স্কুল-কলেজ ও বিভিন্ন দফতরে দুপুরের পর থেকে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

Advertisement
Advertisement

সতর্ক প্রশাসন (Mansapuja Holiday)

আবহাওয়া দফতরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের পরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি নদীবাঁধ ও নিচু এলাকাগুলির পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমস্ত জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/17/tarapith-hotel-fire/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury