Bengal Liberty
কলকাতার কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ সমীক্ষা শুরু করল ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG। ২৪ অগস্ট থেকে ২৭ অগস্ট পর্যন্ত এই নিরাপত্তা সমীক্ষা চলবে (Kalighat Temple)। প্রতিদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম এবং বিশেষ দিনগুলিতে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই এই বিশেষ সমীক্ষা চালানো হচ্ছে বলে আধিকারিকদের তরফে জানানো হয়েছে। NSG-এর একটি ইউনিটের অফিসার, দুই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং ১০ জন কমান্ডোকে নিয়ে গঠিত একটি দল কলকাতা পুলিশের বিশেষ দলগুলির সঙ্গে কালীঘাট মন্দির চত্বরে পৌঁছয়। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং কমান্ডো ইউনিটের সদস্যরাও।
.
NSG conducts security survey at Kolkata’s Kalighat Temple.
The exercise, being conducted from August 24 to 27, comes amid the large number of devotees visiting the temple daily and the heavy footfall during special occasions, he said.
The NSG team, comprising a unit officer,… pic.twitter.com/agRPu6IzTm
— News Arena India (@NewsArenaIndia) August 25, 2026
ইউনিটের সঙ্গে যৌথ পরিদর্শন Kalighat Temple
নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মন্দির চত্বরে থার্মাল স্ক্যানিং যন্ত্র ব্যবহার করা হয়। মন্দিরের বিভিন্ন অংশের ত্রিমাত্রিক বা 3D ছবিও তোলা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এর মাধ্যমে মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থার একটি বিস্তারিত চিত্র তৈরি করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে মন্দিরে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ভক্তদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপুল ভিড়ের সময় নিরাপত্তা কীভাবে নিয়ন্ত্রণ করা হয় – এসব বিষয়েও মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে NSG-এর দল।

কালীঘাট মন্দির কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। প্রতিদিনই এখানে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগম হয়। বিশেষ তিথি ও উৎসবের সময়ে সেই ভিড় আরও কয়েকগুণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় মন্দিরের বর্তমান ব্যবস্থাপনা কতটা কার্যকর, তা যাচাই করতেই NSG-এর এই বিশেষ সমীক্ষা বলে মনে করা হচ্ছে।

