Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট-কাণ্ডে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত

Bengal Liberty

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবারের অশান্তির ঘটনায় তিনটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ (Abhishek Banerjee)। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হলে, তাঁদের ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ক্যামাক স্ট্রিটের দফতরে বিলবোর্ড খোলার পর ব্যানার লাগাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ক্যামাক স্ট্রিটে অশান্তি

পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া তিনটি মামলা দায়ের হয়েছে। একটিতে অভিযোগ করেছেন পুরসভার এক আধিকারিক এবং অন্য একটি মামলার অভিযোগকারী পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট। মামলাগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের নামও অভিযুক্ত হিসেবে রয়েছে বলে।

Advertisement
Advertisement

অভিযোগ, অভিষেকের দফতরে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া হয় এবং তাঁদের সঙ্গে মারধরের ঘটনা ঘটে। পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের হেনস্থা এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগেও মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement

বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, পুলিশের তরফে সহযোগিতা চাওয়া হলেও তা পাওয়া যায়নি। ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury