Sikkim
Bengal Liberty
নেপালের ভয়ঙ্কর হরপা বান থেকে শিক্ষা(Sikkim)নিয়েই গুরুত্বপূর্ণ পদ্ধক্ষেপ গঠন করল সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এর নির্দেশ অনুযায়ী, সিকিম রাজ্য অবস্থিত ১৬টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ (Glacial Lakes) ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং সম্প্রতি নেপালে ঘটে যাওয়া হিমবাহ ধসের পর দেশটিকে GLOF (গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড) বা হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যা মোকাবিলায় কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করার প্রস্তাব দিয়েছে।

ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত পদ্ধক্ষেপ(Sikkim)
২০২৩ সালের অক্টোবর মাসে সিকিমের দক্ষিণ লহোনাক হ্রদে বিধ্বংশী বিপর্যয় ঘটেছিলো। সেই ঘটনায় অত্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর সোনা গেছিলো। সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে পর্যবেক্ষণের মধ্যে দিয়েই নতুন কমিটি গঠন করে পরীক্ষা নিরীক্ষা চালু করা হয়েছে ২০২৩ সালের সেই তিক্ততা কে ভুলে নেপালের মত যেন ঘটনা না ঘটে তাঁর পুরোপুরি ব্যবস্থা সিকিম সরকার করছে।

প্রধান পদক্ষেপ(Sikkim)
সম্প্রতি নেপালে হওয়া ভয়াবহ হড়পা বান ও হিমবাহ সংক্রান্ত বিপর্যয়ের পর, সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (SDMA)-র দুই ডেপুটি ডিরেক্টরসহ ৩ সদস্যের একটি অভিজ্ঞ দল নেপালে পাঠানো হয়েছে। তারা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে দুর্যোগ মোকাবিলায় সিকিমের অভিজ্ঞতা দিয়ে নেপালকে সাহায্য করবে।
১৬টি উচ্চ ঝুঁকিপূর্ণ হ্রদ(Sikkim)
সিকিমে ৪০০-রও বেশি হিমবাহ হ্রদ রয়েছে, যার মধ্যে ১৬টিকে অত্যন্ত সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৩টি উত্তর সিকিমে এবং ৩টি পশ্চিম সিকিমে অবস্থিত।
উন্নত প্রযুক্তি ব্যবহার(Sikkim)
এই ১৬টি উচ্চ ঝুঁকিপূর্ণ হ্রদে জলের স্তর এবং আয়তনের পরিবর্তন ট্র্যাক করার জন্য অত্যাধুনিক সেন্সর (Sensors), স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন (Automated Weather Stations) এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (Early Warning Systems) বা আগাম সতর্কবার্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। শুধুমাত্র সিকিম নয় এই একই ব্যবস্থা দেবভূমি উত্তরাখন্ড, আসাম, অরুণাচল প্রদেশএও করা হতে পারে নেপালের ভয়াবহতা মানবজাতির চোখ খুলেদিয়েছে পরবর্তী পদ্ধক্ষেপ কি নিয়ে নেওয়ার হয় সেইদিকেই নজর সিকিম সহ গোটা ভারতের।


