Madrid Vs Benfica racism incident
Madrid Vs Benfica racism incident

বর্ণবিদ্বেষ ইস্যুতে নয়া মোড়, উয়েফাকে প্রমাণ পাঠাল রিয়াল মাদ্রিদ ( Madrid Vs Benfica racism incident )

Bengal Liberty Desk :

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা ফুটবল ম্যাচ হয়তো মাঠে শেষ হয়ে গেছে, কিন্তু মাঠের বাইরের লড়াই এখনও জিইয়ে রাখল মাদ্রিদ বাহিনী। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনার সাক্ষী রইল গোটা ফুটবল জগৎ। ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল এমবাপের দল, তখনই বেনফিকার ফুটবলার গিয়ানলুকা ভিনিসিয়াসকে ‘মোনো’ বলেন, যার স্প্যানিশ ভাষায় অর্থ ‘বানর’। তখনই ভিনিসিয়াস রেফারির কাছে গিয়ে অভিযোগ করেন। ম্যাচের পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়।

পরিস্থিতি সামলাতে ম্যাচ ১০ মিনিট বন্ধ রাখা হয়। এরই মধ্যে বেনফিকার ম্যানেজার জোসে মৌরিনহোকে লাল কার্ড দেওয়া হয়। ম্যাচ ১০ মিনিট বন্ধ থাকায় সময় নষ্ট হচ্ছিল, সেই কারণে মৌরিনহো ম্যাচ তাড়াতাড়ি শুরু করতে বলেন। তারপরই তাঁকে দেখানো হয় লাল কার্ড। দ্বিতীয় লেগের ম্যাচে দলের সঙ্গে থাকতে দেওয়া হবে না মৌরিনহোকে, ভিআইপি লাউঞ্জে বসেই খেলা দেখতে হবে। সব সমস্যা মিটিয়ে আবার খেলা শুরু করা হয়।

রিয়াল মাদ্রিদের চাল, বেনফিকা বেসামাল Madrid Vs Benfica racism incident

রিয়াল মাদ্রিদের কর্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ঘটনার ভিডিও উয়েফাকে পাঠানো হয়েছে। তাঁদের দাবি অনুযায়ী, পোস্টে বোঝা যাচ্ছে ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বেনফিকার ফুটবলার। তাঁদের আরও দাবি, এই ফুটবলারকে কঠিন শাস্তি দেওয়া হোক। পাল্টা দাবি করেছেন গিয়ানলুকা। তাঁর মতে, তিনি ভিনিকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন, তাঁর কথার উল্টো মানে করা হচ্ছে। জোসে মৌরিনহোকে যে লাল কার্ড দেওয়া হয়েছে, তা নিয়েও সরব বেনফিকা টিম ম্যানেজমেন্ট।

তাঁরাও বলছেন, যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে দোষী যেন শাস্তি পায়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো রিয়াল মাদ্রিদের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, “ফুটবলের মাঠে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই।”

ফুটবল পণ্ডিতের মত Madrid Vs Benfica racism incident

গোটা ফুটবল সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও বিরোধিতা করছে। এরকম ঘটনা আগে বহুবার ঘটেছে, কিন্তু সঠিক শিক্ষা ও চরম শাস্তি না পাওয়ার জন্যই এই ঘটনা আরও বেশি করে হচ্ছে। মারিও বালোটেল্লি, ইয়ায়া তুরে, নেইমার জুনিয়র, দানি আলভেসের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচে আশা করা যায়, আরেকবার জমজমাট ফুটবল ম্যাচের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেটাই চাইবে সবাই।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury