PM Modi Congress row
Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি: দিল্লির ভারত মণ্ডপমে সদ্যসমাপ্ত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ (AI Global Summit 2026) যুব কংগ্রেস (Congress) কর্মীদের ‘খালি গায়ে’ বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। যুব কংগ্রেসের বিক্ষোভের ঘটনার পর এবার সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর অভিযোগ, দেশের সাফল্য সহ্য করতে না পেরে কিছু রাজনৈতিক দল আন্তর্জাতিক মঞ্চকেও রাজনৈতিক আক্রমণের জায়গা বানাচ্ছে। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কি প্রয়োজন ছিল?” অপরদিকে একই ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল প্রসঙ্গে প্রশংসাও শোনা যায় নরেন্দ্র মোদির কন্ঠে (PM Modi Congress row)।
আন্তর্জাতিক মঞ্চে বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ (PM Modi Congress row)

এই ঘটনাকে ঘিরে কড়া ভাষায় আক্রমণ শানান মোদি। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে শতাব্দীপ্রাচীন দল। প্রধানমন্ত্রীর কথায়, একটি আন্তর্জাতিক সম্মেলনকে ‘নোংরা ও নগ্ন রাজনীতির’ জন্য ব্যবহার করা হয়েছে। গতকাল, রবিবার মিরাটে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল আছে যারা দেশের সাফল্য হজম করতে পারে না। আমরা ভারতে বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনের সাক্ষী হয়েছি। কিন্তু কংগ্রেস কী করল? ভারতের মাটিতে হওয়া আন্তর্জাতিক সম্মেলনকে তারা নোংরা এবং নগ্ন রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করল।”
ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ টেনেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর দাবি, তাঁকে আক্রমণ করতে গিয়ে তাঁর পরিবারকেও ছাড় দেয় না কংগ্রেস। তাঁর কথায়, এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে দলটি আদর্শগতভাবে কতটা দুর্বল হয়ে পড়েছে এবং দেশের স্বার্থের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছে (PM Modi Congress row)।
তৃণমূল সহ অন্যান্য দলকে প্রশংসা (PM Modi Congress row)

মিরাটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের প্রসঙ্গ তুলে প্রশংসাও করেন। পাশাপাশি আরও তীব্র ভাষায় কটাক্ষ করে কংগ্রেসকে একেবারে কোণঠাসা করে দেন। তিনি বলেন, ” তৃণমূল কংগ্রেস (TMC), DMK, বহুজন সমাজ পার্টি (BSP) বা ন্যাশনাল কনফারেন্স (National Conference) কি কোনো পাপ করেছে? না, তারা কোনও পাপ করেনি। শুধু ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারাই দেশকে নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চান, তাহলে আগে মানুষের মন জয় করতে হবে (PM Modi Congress row)।”
বিক্ষোভ ঘিরে বিতর্ক, সরব অন্য দলও (PM Modi Congress row)
গত শুক্রবারের ওই প্রতিবাদ ঘিরে শুধু বিজেপিই নয়, প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলও। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফেও এই ঘটনাকে ভালো চোখে দেখা হয়নি। রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় এই ধরনের কর্মসূচিকে “দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন” বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক নেতা ও ব্যবসায়ীরা যেখানে উপস্থিত থাকেন, সেখানে এমন আচরণ দেশের অগ্রাধিকারের বিষয়ে ভুল বার্তা দেয় (PM Modi Congress row)।
আরও পড়ুন (PM Modi Congress row)
Narendra Modi AI Summit controversy: মোদির আক্রমণ, আদালতের কড়াকড়ি—AI সামিট বিক্ষোভে জামিন পেল না অভিযুক্তরা
মোদির রাজ্যে ভোটার তালিকায় বড় ছাঁটাই! (Gujarat’s final voter list) SIR শেষে নতুন পরিসংখ্যান প্রকাশ নির্বাচন কমিশনের
গ্রেফতার ৫ কংগ্রেস কর্মী (PM Modi Congress row)
এআই সম্মেলনে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পাঁচজনকে জন কংগ্রেস কর্মী। শনিবার ৪ জনকে আদালতে হাজির করানো হয়। আজ, সোমবার আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে। আদালতে তাঁরা জানান, নেপালের ‘জেন জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল তথ্যপ্রমাণও সংগ্রহ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান লেখা টি-শার্ট কোথা থেকে তৈরি করা হয়েছিল, বিক্ষোভের জন্য অর্থসাহায্য কারা করেছে-এই সমস্ত বিষয়ও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা (PM Modi Congress row)।

