West Bengal SIR
Bengal Liberty, Kolkata:
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে ২৮ ফেব্রুয়ারির(Supreme Court voter list order) মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে অতিরিক্ত তালিকা প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এর জেরে প্রায় ৬০ লক্ষ অভিযোগের ভবিষ্যৎ নিয়ে উঠছে বড় প্রশ্ন।
কী নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত? Supreme Court voter list order
Supreme Court of India জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি, প্রয়োজনে পরবর্তী ধাপে সম্পূরক তালিকা প্রকাশ করে নতুন নাম অন্তর্ভুক্তির সুযোগ রাখা যেতে পারে। কিন্তু এই ‘পরবর্তী ধাপ’ কবে হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
রাজ্যের আসন্ন West Bengal Legislative Assembly election 2026-এর আগে এই দোলাচল রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

৬০ লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি Supreme Court voter list order
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৬০ লক্ষ আপত্তি ও দাবি খতিয়ে দেখা বাকি। এবং হাতে সময় খুবই সীমিত। এত অল্প সময়ে বিপুল সংখ্যক নাম যাচাই করা সম্ভব কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে তবে এই পরিস্থিতিকে আরও জটিল করেছে তথ্যগত অসঙ্গতি। কমিশন সূত্রে জানা গিয়েছে – প্রায় ১ কোটি ২০ লক্ষ তথ্যভিত্তিক গরমিল রয়েছে। এবং প্রায় ৩২ লক্ষ ‘অচিহ্নিত’ ভোটারের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এই বিপুল সংখ্যক বিষয় বিচারবিভাগীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করতে হবে বলে জানা যাচ্ছে।

বিচারবিভাগীয় আধিকারিকদের ভূমিকা Supreme Court voter list order
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, অভিযোগ নিষ্পত্তির কাজে বিচারবিভাগীয় আধিকারিকদের যুক্ত করতে হবে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে Calcutta High Court-এরও। অন্যদিকে কমিশনের হিসাব বলছে, যদি এক হাজারের বেশি জুডিশিয়াল অফিসার দায়িত্ব নেন এবং প্রত্যেকে দৈনিক প্রায় ২৫০টি করে আবেদন পরীক্ষা করেন, তবে প্রায় ২০ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করা সম্ভব। তবে বাস্তবে এখনো প্রয়োজনীয় সংখ্যক আধিকারিক মেলেনি। রাজ্যের তরফে ২০২ জনের নাম পাঠানো হয়েছে, যেখানে প্রয়োজন প্রায় ২৯৪ জন। পর্যাপ্ত জনবল না থাকলে কাজের গতি ধীর হবে বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে।
৩০–৪০ লক্ষ ভোটারের নাম বাদ হওয়ার সম্ভবনা Supreme Court voter list order
প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী কয়েক দিনে কিছু লক্ষ ভোটারের তথ্য যাচাই হলেও প্রায় ৩০–৪০ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় না থাকার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, মোট ১.২০ কোটি তথ্যগত অসঙ্গতি এবং ৩২ লক্ষ ‘অচিহ্নিত’ ভোটার থাকায় জট তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে ৬০ লক্ষ অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। তবে পরিস্থিতি অনুযায়ী, পরবর্তী সময়ে এই সংখ্যাও আরও বাড়তে পারে।
সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন—যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি না হয়, তবে কয়েক কোটি তথ্যগত অসঙ্গতির মধ্যে প্রায় ৩০-৪০ লক্ষ ভোটারের নাম কি চূড়ান্ত তালিকার বাইরে থেকে যাবে?
ভোটের মুখে এই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাপ বাড়াচ্ছে। নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত স্বচ্ছতা ও দ্রুত নিষ্পত্তির দাবিই এখন সবচেয়ে জোরালো হয়ে উঠেছে।
