Earthquake in Kolkata Today 1:22 PM
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি, কলকাতা: শুক্রবার দুপুরে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। বেলা ১টা ২২ মিনিট নাগাদ শহরজুড়ে কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে চলা এই কম্পনে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ি ও অফিসে থাকা মানুষজন কম্পন টের পেয়ে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ (Earthquake in Kolkata Today 1:22 PM)।
আরও পড়ুন (Earthquake in Kolkata Today 1:22 PM)
শেষ ১২ ঘণ্টায় একের পর এক কম্পন!North Bengal Earthquake সিকিমে ১২ বার ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্কে পর্যটকরা
হিমালয় জুড়ে কম্পন,(Leh Ladakh Earthquake Today) ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লে–লাদাখ, 5.7-Magnitude Earthquake Hits Leh–Ladakh

শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে পবাংলাদেশের সাতক্ষীরা বলে জানা যায়। অপরদিকে একই সময়ে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এই ভূকম্পন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবু হঠাৎ এই কম্পনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলি (Earthquake in Kolkata Today 1:22 PM)।

