Mamata Bhowanipore Voter List 2026
Mamata Bhowanipore Voter List 2026

Mamata Bhowanipore Voter List 2026: মমতার গড়ে ভোটার তালিকায় বড় ছাঁটাই! ভবানীপুরে ৪৭ হাজারের বেশি বাদ, শুভেন্দুর নন্দীগ্রামে বাদের অঙ্ক কত?

Bengal Liberty Desk, ২৮ ফেব্রুয়ারি, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে উদ্বেগের আবহ। এরই মধ্যে মমতার গড়ে কত নাম বাদ পড়ল তা জানতে উৎসুক সকলেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর (Mamata Bhowanipore Voter List 2026)। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র। চূড়ান্ত তালিকায় ভবানীপুরে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। অপরদিকে নন্দীগ্রামে ভবানীপুরের তুলনায় অনেক কম নাম বাদ পড়েছে। তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তুঙ্গে তরজা।

ভবানীপুরে বিপুল সংখ্যক ভোটার বাদ (Mamata Bhowanipore Voter List 2026)

Mamata Bhowanipore Voter List 2026
Mamata Bhowanipore Voter List 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে খসড়া তালিকা এবং আজকের তালিকা মিলিয়ে মোট ৪৭ হাজার ১২৯ জন ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া তালিকাতেই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৮৭ জন ভোটারের নাম। এরপর আজ, শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ যায়। সব মিলিয়ে এই কেন্দ্রে বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ১২৯ জন। তবে এখানেই শেষ নয়। ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। যাচাই করা হচ্ছে, ১৪ হাজার ১৫৪ জনের নাম। যুক্ত হয়েছে ১৮ জনের নাম। SIR-এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৯৮৪ জন।

নন্দীগ্রামে কত বাদ পড়ল (Mamata Bhowanipore Voter List 2026)?

Mamata Bhowanipore Voter List 2026
Mamata Bhowanipore Voter List 2026

অপরদিকে, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর গড়ে খসড়া তালিকায় ১০ হাজার ৫৯৯ জনের নাম বাদ পড়েছিল। আজ চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ল ৩৯৫ জনের নাম। বিচারাধীন ১০ হাজার ৬০০ জনের নাম।

সব মিলিয়ে ছবিটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যেখানে এক ধাক্কায় ৪৭ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কম। আর এখানেই রাজনৈতিক মহলে বাড়ছে প্রশ্ন, যে SIR প্রক্রিয়া নিয়ে এতদিন আপত্তি ও অভিযোগ তোলা হচ্ছিল, সেই তালিকাই কি শেষ পর্যন্ত শাসক শিবিরের গড়েই বড়সড় ফাঁকফোকর সামনে এনে দিল?

আরও পড়ুন (Mamata Bhowanipore Voter List 2026)-

WB SIR Final Voter List 2026: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই বড় চমক! উত্তর থেকে দক্ষিণ কোথায় বাদ কত নাম?

SIR WB Final Voter List 2026: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশেই চমক! উত্তর কলকাতা, বাঁকুড়া, নদিয়ায় এক ধাক্কায় বাদ হাজার-হাজার নাম!

কতটা চাপে নেত্রী (Mamata Bhowanipore Voter List 2026)?

মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রতে এত বেশি নাম বাদ পড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গের মধ্যমণি হয়ে উঠছে ‘ভূতুড়ে ভোটার’। তাহলে কি এই কারণেই SIR চাইছিলেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলে। এত নাম বাদ পড়ায় আসন্ন বিধানসভা ভোটে কতটা প্রভাব পড়বে তা বিচার করবে ভোটব্যাঙ্ক (Mamata Bhowanipore Voter List 2026)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury