Gautam Gambhir seeks blessings
Bengal Liberty, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :
রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। তার আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir seeks blessings)। সকাল সকাল মায়ের দর্শনে গম্ভীর। কালো টি-শার্ট, ব্লু জিন্স—সিম্পল অ্যান্ড সাউন্ড লুকে দেখা গেল গম্ভীরকে। তাঁকে দেখতে উপচে পড়া ভিড়।
তবে এ নতুন কোনো ব্যাপার নয়। এর আগেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের আগেও কালীঘাটে দেখা গিয়েছিল গৌতমকে। তখনও মন দিয়ে মায়ের পুজো করেছিলেন। কিন্তু সেই সময় মা সহায় হননি—২-০ ব্যবধানে হারতে হয় টেস্ট সিরিজ।
যখনই কলকাতায় এসেছেন গম্ভীর, তখনই ছুটে গেছেন কালীঘাট মন্দিরে। তিনি যখন কলকাতা নাইট রাইডার্স -এর অধিনায়ক ছিলেন বা মেন্টর—যেকোনো বড়ো ম্যাচের আগেই মায়ের মন্দিরে গিয়েছেন গৌতম গম্ভীর। রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচের আগে সব প্রস্তুতি সেরে নিলেন সঙ্গে যুক্ত হলো মায়ের আশীর্বাদ।

টিম ইন্ডিয়ার কলকাতায় আগমন Gautam Gambhir seeks blessings
বৃহস্পতিবার জিম্বাবোয়ে ম্যাচের পর শুক্রবার চেন্নাই থেকে কলকাতায় এলেন সূর্যকুমাররা। টগবগে ছন্দে, দারুণ মুডে ছিলেন সবাই। ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাস্ট-উইন ম্যাচ। ম্যাচ জিতলেই সেমিফাইনালে প্রবেশ করবে টিম ইন্ডিয়া। ম্যাচের আগে সব পক্ষই চূড়ান্ত ব্যস্ততায় ঝালিয়ে নিচ্ছেন শেষ অস্ত্র। দুই দলেই একই লক্ষ্য—নিজেদের সেরাটা দেওয়া।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা গ্রুপ-১ থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। প্রোটিয়াদের কাছে হেরে প্রথমেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। তারপর জিম্বাবোয়েকে হারিয়ে আবারও ছন্দে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
বড়ো ম্যাচের আগে ফর্মে ফিরেছেন বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। এখন দেখার রবিবারের ম্যাচে কে নিজের সেরাটা দিতে পারে। ভারত কি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে? নাকি ২০১২ সালের মতো স্বপ্নভঙ্গ হবে?
২০১২-এর অভিশাপ Gautam Gambhir seeks blessings
২০১২ সালের আইসিসি টি২০বিশ্বকাপের -এর কথা অনেক ক্রিকেটপ্রেমীর স্মরণে আছে। সেবার গ্রুপ পর্যায়ে ভালো খেলেও সুপার এইট থেকেই ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে অস্ট্রেলিয়ার কাছে হার। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়নি। চোখের জলে বিদায় নিতে হয়েছিল তরুণ বিরাট কোহলি -কে।
আশ্চর্যের বিষয়, সেইবারের স্কোয়াডে ছিলেন বর্তমান কোচ গৌতম গম্ভীর । সেটাই ছিল তাঁর শেষ আইসিসি প্রতিযোগিতা। এবারে কী হয়, সেদিকেই তাকিয়ে সব ক্রিকেটপ্রেমীরা।
