Mamata Meets CV Ananda Bose
Bengal Liberty Desk, ৫ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ এবং তার অব্যবহিত পরেই নতুন রাজ্যপাল হিসেবে আর. এন. রবি-র নাম ঘোষণা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এক নজিরবিহীন মোড় নিল। বৃহস্পতিবারের বারবেলায় এই ঘটনাপ্রবাহে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের ওপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক রীতিনীতি এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর (Federal Structure) মূলে কুঠারাঘাত করছে কেন্দ্রীয় সরকার (Mamata on CV Ananda Bose Resigns)।
I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Shri C. V. Ananda Bose, the Governor of West Bengal.
The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the…
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026
ইস্তফার নেপথ্যে কি কেন্দ্রীয় ‘চাপ’? প্রশ্ন মুখ্যমন্ত্রীর (Mamata on CV Ananda Bose Resigns)

সিভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের খবরে স্তম্ভিত নবান্ন। যদিও ইস্তফার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো রাজ্যপালের ওপর কোনও বিশেষ রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে লোকভবনের এই রদবদল রাজ্যের প্রশাসনিক ভারসাম্য নষ্ট করার একটি পরিকল্পিত কৌশল হতে পারে।
সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ মমতার (Mamata on CV Ananda Bose Resigns)
এদিন সবথেকে বড় বিতর্ক দানা বেঁধেছে নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করে জানিয়েছেন যে আর. এন. রবি-কে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই বিষয়ে প্রথা অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা বা পরামর্শ করা হয়নি।” তাঁর দাবি, এই ধরণের একতরফা সিদ্ধান্ত সংবিধানের চেতনার পরিপন্থী এবং রাজ্যের মর্যাদাকে ক্ষুণ্ণ করার সামিল।
আরও পড়ুন (Mamata on CV Ananda Bose Resigns)-
CV Ananda Bose Resigns: ভোটের মুখে লোকভবনে বড় রদবদল, রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস
বাজেটের আগে রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ ঘিরে বিতর্ক, (WB Governor Assembly Speech) SIR আলোচনায় অনুমতি মিলল না বিধানসভায়!
সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন: মমতা (Mamata on CV Ananda Bose Resigns)

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন যে, ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ। এখানে ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’ বা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নীতি মেনে চলা কেন্দ্রের নৈতিক দায়িত্ব। কিন্তু বারবার রাজ্যের অধিকার খর্ব করে এবং গণতান্ত্রিক কনভেনশনগুলিকে অবজ্ঞা করে কেন্দ্র একনায়কতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যবাসীর অধিকার ও মর্যাদা রক্ষায় এই ধরণের ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার সরব থাকবে বলেও ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর পোস্টে।
