Massive attack in Iran capital city Tehran
Massive attack in Iran capital city Tehran

Massive attack in Iran capital city Tehran: যুদ্ধের দশম দিনেও কাঁপছে ইরানের রাজধানী তেহরান!

Bengal Liberty, কলকাতা :

যুদ্ধের দশম দিনেও চারিদিকে ভয়ঙ্কর অবস্থা, মৃত্যুমিছিল আর হাহাকার অব্যাহত Massive attack in Iran capital city Tehran। সেই সঙ্গে স্বজনহারাদের আর্তনাদ আর ধ্বংসের ছবি সর্বত্র। এরই মধ্যে আবারও মারাত্মক হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা ছিল— “৪ থেকে ৫ সপ্তাহের মধ্যেই ইরান শেষ হয়ে যাবে।” বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঘটনা সেই দিকেই এগোচ্ছে।

​তেহরান শহরের তেল শোধনাগার ও সেনা পরিকাঠামো লক্ষ্য করে চলছে ভয়াবহ হামলা। ইরানকেও পাল্টা জবাব দিতে দেখা যাচ্ছে, তবে যৌথ হামলায় কার্যত বেসামাল দেশটি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতির কারণে সাধারণ মানুষ চরম বিপর্যয়ে পড়েছেন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আটকে পড়েছে একের পর এক তেলবাহী জাহাজ। তেল, গ্যাস ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানুষের কপালে চিন্তার ভাঁজ। যুদ্ধের দশম দিনেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। লাগাতার ড্রোন ও মিসাইল হামলায় একটি আবাসিক কমপ্লেক্সেই অন্তত ১০০ থেকে ২০০ জনের মৃত্যু হয়েছে। গোটা ইরান জুড়ে এখন পর্যন্ত ১,২৫৫ জনের মৃত্যু এবং ১০,০০০ জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে।

Massive attack in Iran capital city Tehran
Massive attack in Iran capital city Tehran

 

বর্তমান পরিস্থিতি:

দিন যত এগোচ্ছে, পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই মুহূর্তে তেল শোধনাগারগুলোতে ভয়াবহ হামলা চলছে যে কারণে চারদিকে আগুনের লেলিহান শিখা ও ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। আকাশজুড়ে শুধুই কালো ধোঁয়া, লাগাতার ড্রোন ও মিসাইল হামলার ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি বাসিন্দারা জানলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। সেনা ছাউনিতে ক্রমাগত আঘাত হানছে, বড় বড় ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তবুও মাথা নত করতে নারাজ ইরান। ইরানের কড়া বার্তা যতদিন যৌথ হামলা বন্ধ না হবে, ততদিন হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। তবে শুধু রাশিয়া ও চীনের জাহাজগুলোকে চলাচলের ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিশ্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ, কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। ভারতও সংকটের মুখে, গ্যাসের দাম ইতিমধ্যে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলারে পৌঁছেছে। শেষমেশ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Massive attack in Iran capital city Tehran: যুদ্ধের দশম দিনেও কাঁপছে ইরানের রাজধানী তেহরান!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury