Mojtaba Khamenei Fake death news
Mojtaba Khamenei Fake death news

Mojtaba Khamenei Iran Supreme Leader: ইরানের সুপ্রিম লিডার ভ্যানিশ! গা ঢাকা দিয়েছেন নাকি নেপথ্যে অন্য ষড়যন্ত্র?

Bengal Liberty Desk, ১১ মার্চ: দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতার (Supreme Leader) আসনে বসেছেন মোজতবা খামেনেই। কিন্তু দায়িত্ব গ্রহণের চার দিন পার হয়ে গেলেও এখনও জনসমক্ষে আসেননি তিনি। লিখিত বিবৃতি ও প্রকাশ করেনি তার দফতর। তার বর্তমান অবস্থান, শারীরিক অবস্থা সব কিছু নিয়েই দানা বেঁধেছে গভীর রহস্য। ফলে সরকারি মাধ্যমে পুরনো চিত্র ব্যবহার করেই তাকে সামনে আনা হচ্ছে।

‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ (Mojtaba Khamenei Iran Supreme Leader)

Mojtaba Khamenei Iran Supreme Leader
Mojtaba Khamenei Iran Supreme Leader

ইরানের সরকারি সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক হামলায় মোজতবা আহত হয়ে থাকতে পারেন। চলমান এই সংঘাতকে ইরান প্রশাসন ‘রমজান যুদ্ধ’ হিসেবে অভিহিত করছে। এই প্রসঙ্গেই সরকারী একটি প্রচারণায় তাঁকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ বলে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর আঘাত কতটা গুরুতর সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

তেহরানের দেওয়ালে আনুগত্যের ছবি (Mojtaba Khamenei Iran Supreme Leader)!

Mojtaba Khamenei Iran Supreme Leader
Mojtaba Khamenei Iran Supreme Leader

মোজতবাকে সশরীরে দেখা না গেলেও রাজধানী তেহরানের ভ্যালিয়াসর স্কোয়ারে একটি বিশাল দেওয়ালচিত্র উন্মোচন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই মোজতবার হাতে পতাকা তুলে দিচ্ছেন। পাশেই রয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহোল্লাহ খোমেইনি।

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য (Mojtaba Khamenei Iran Supreme Leader)

ইরানের এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের নতুন নেতা নির্বাচনে তাঁর অনুমোদন থাকা উচিত। এই মন্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদী জানান, “ইরানের নেতা কে হবেন, তা ইরানের মানুষই ঠিক করবেন।”

আরও পড়ুন-

Mojtaba Khamenei: তেহরানের বড় সিদ্ধান্ত, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, নতুন করে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ!

Iran next supreme leader: ইরানে ক্ষমতার সমীকরণে নতুন অধ্যায়? ক্ষমতার মসনদে কি উঠছেন মোজতবা?

নতুন নেতার জন্য নিরাপত্তা ব্যবস্থা (Mojtaba Khamenei Iran Supreme Leader)!

মোজতবা খামেনেইর নিরাপত্তা নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তাঁর সুরক্ষায় বিশেষ সন্ত্রাসবিরোধী বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury