Iran next supreme leader
Iran next supreme leader

Iran next supreme leader: ইরানে ক্ষমতার সমীকরণে নতুন অধ্যায়? ক্ষমতার মসনদে কি উঠছেন মোজতবা?

Bengal Liberty, Kolkata:

ইরানের সর্বোচ্চ নেতা (Iran next supreme leader) হিসেবে পরবর্তী নাম নিয়ে জল্পনার অবসান ঘটতে পারে। রিপোর্ট অনুযায়ী, আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকেই উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান সরকার।

Iran next supreme leader
Iran next supreme leader

অন্তর্বর্তী কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে জল্পনা (Iran next supreme leader)

ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল এবং ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবাকে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে। খামেনেইয়ের মৃত্যুর পর প্রথমে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ তিন সদস্যের একটি কাউন্সিলকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল আলিরেজ়া আরাফির নাম।

Iran next supreme leader
Iran next supreme leader

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ৫৬ বছর বয়সি মোজতবা দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার অন্দরমহলে প্রভাবশালী। বিশেষ করে দেশের শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস-এর ওপর তাঁর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলেই বিভিন্ন সূত্রের দাবি।

পরিবারতন্ত্র নাকি ক্ষমতার রাজনীতি? (Iran next supreme leader)

তবে মোজতবাকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া নিয়ে ইরানের ভেতরেও মতভেদ রয়েছে বলে জানা যাচ্ছে। ইসলামিক রিপাবলিক ঐতিহাসিকভাবে পরিবারতন্ত্রের বিরোধিতা করে এসেছে, এই যুক্তি তুলে অনেকেই প্রশ্ন তুলছেন। কিছু সূত্রের দাবি, সামরিক ও ক্ষমতাকেন্দ্রিক চাপের কারণেই এই সিদ্ধান্তের দিকে ঝুঁকেছে সংশ্লিষ্ট কমিটি। যদিও এই দাবির পক্ষে এখনও স্পষ্ট প্রমাণ সামনে আসেনি। বর্তমানে তাই প্রশ্ন একটাই,সরকারি ঘোষণা এলে কি সত্যিই মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসতে চলেছেন, নাকি শেষ মুহূর্তে বদলে যেতে পারে সমীকরণ?

আরও পড়ুন :

Baba Vanga prediction: বিশ্বজুড়ে যুদ্ধের ছায়া, নতুন করে আলোচনায় নোস্ত্রাদামুস, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি দাঁড়িয়ে পৃথিবী?

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury