Baba Vanga prediction
Bengal Liberty, ৩ মার্চ :
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আবার দক্ষিণ এশিয়া-বিশ্বের নানা প্রান্তে একের পর এক সংঘাত, সীমান্ত উত্তেজনা এবং গৃহযুদ্ধের খবর সামনে আসছে। যুদ্ধ হচ্ছে এরকম দেশের তালিকা খুব একটা ছোট নয়। কী হতে চলেছে? (Baba Vanga prediction) এই প্রশ্নের উত্তর খুঁজে গিয়েই সামাজিক মাধ্যমে নতুন করে চর্চায় এসেছে পুরনো ভবিষ্যদ্বাণী। নেপথ্যে আছেন নোস্ত্রাদামুস, বাবা ভাঙ্গা।

যুদ্ধের পরিস্থিতি একাধিক দেশে (Baba Vanga prediction)
যুদ্ধ পরিস্থিতি চলছে বা উত্তেজনা বাড়ছে এমন দেশগুলির তালিকায় রয়েছে ইরান, ইজরায়েল, সৌদি আরব, কাতার, সুদান, ইয়েমেন, পাকিস্তান ও আফগানিস্তান। অন্যদিকে বহুদিন ধরেই যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দক্ষিণ এশিয়াতেও পরিস্থিতি খুব একটা শান্ত নয়, ভারত ও পাকিস্তানের সম্পর্কও খারাপ, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, আর নেপালে তরুণদের আন্দোলন পরিস্থিতিকে আলোচনায় এনে দিয়েছে।
দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই নতুন করে নোস্ত্রাদামুস, বাবা ভাঙ্গার কথিত ‘গ্রেট ওয়ার’ বা মহাযুদ্ধের ভবিষ্যদ্বাণী নিয়ে শুরু হয়েছে ফিসফিস। অনেকেই মনে করছেন, বিশ্বের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যেন পুরোনো ভয় নতুন করে দানাবাঁধাচ্ছে।

কী ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা? (Baba Vanga prediction)
বিশ্বজুড়ে সংঘাতের আবহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আলোচনায় এসেছে বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণী। তাঁর অনুসারীদের দাবি, তিনি মৃত্যুর আগে ভবিষ্যতের নানা বড় ঘটনার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন।
তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে পৃথিবীর পূর্ব দিক থেকে একটি বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে। সেই সংঘাত ধীরে ধীরে এতটাই বিস্তৃত হতে পারে যে, বড় শক্তিধর দেশগুলোও এতে জড়িয়ে পড়তে পারে। ফলে অনেকেই এটিকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন।

নস্ট্রাদামুসের গণনা, সাত মাসের ভয়াবহ যুদ্ধের আশঙ্কা (Baba Vanga prediction)
একইভাবে চর্চায় উঠে এসেছেন ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ “লে প্রফেটিস” বহু শতাব্দী ধরেই মানুষের কৌতূহলের কেন্দ্র। নস্ট্রাদামুসের অনুসারীরা দাবি করেন, তাঁর ভবিষ্যদ্বাণীর মধ্যে ২০২৬ সালকে ঘিরেও কিছু সংকেত রয়েছে। তাঁদের মতে, একটি দীর্ঘ ও নৃশংস যুদ্ধের সম্ভাবনা। প্রায় সাত মাস ধরে চলতে পারে সেই সংঘাত।যুদ্ধের প্রভাব পড়তে পারে অর্থনীতি, খাদ্য সংকট ও আন্তর্জাতিক রাজনীতিতে।

ইরান-ইজরায়েল উত্তেজনা,তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত? (Baba Vanga prediction)
ইরানের উপর বড়সড় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। অভিযানের নাম দেওয়া হয়েছিল “অপারেশন লায়নস রোর” (Operation Lion’s Roar) এবং “অপারেশন এপিক ফিউরি” (Operation Epic Fury)। এই হামলায় নিহত হন খামেনেই। একই হামলায় গুরুতর জখম হয় মৃত্যু হয় তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ। পাশাপাশি ওই হামলায় ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদা, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান। ফলে ইরানের শীর্ষ নেতৃত্বে বড়সড় ধাক্কা লেগেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ভবিষ্যৎ কতটা আশঙ্কাজনক? (Baba Vanga prediction)
ইতিহাস বলছে, বিশ্বে বড় যুদ্ধের আগে প্রায়ই এমন বহু ছোট ছোট সংঘাত একসঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠে। আজকের পৃথিবীতেও যেন সেই চিত্রই ধরা পড়ছে, একদিকে আঞ্চলিক যুদ্ধ, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত প্রতিযোগিতা।
ভবিষ্যৎ মিলে যাচ্ছে। আবারও মহাযুদ্ধের পথে বিশ্ব। Bengal Liberty। Iran Israel War। Baba Vanga
👉 https://t.co/9Rp228wzlq#iranisrael #iranisraelconflict #ThirdWorldWar #worldwar3 #BengalLiberty pic.twitter.com/J4zIDIiGAt— Bengal Liberty (@bengalliberty1) March 3, 2026
ভবিষ্যদ্বাণী অনেকে বিশ্বাস না করতে চাইলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, বিশ্ব কি সত্যিই আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে? বিশ্ব রাজনীতির আকাশে যুদ্ধের মেঘ যে ঘন হয়ে উঠছে, তা অস্বীকার করার উপায় নেই।
