Afghanistan Pakistan tension
Bengal Liberty, Kolkata:
পাকিস্তান–আফগানিস্তান (Afghanistan Pakistan tension) সীমান্তে উত্তেজনা বহাল। টানা কয়েক দিন ধরে চলা গোলাগুলি এবং বিমান হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। শুধু সেনাবাহিনী নয়, এই সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। নিহতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। রাষ্ট্রপুঞ্জের সূত্রে খবর, নতুন করে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪২ জন আফগান নাগরিক নিহত হয়েছেন।

সংঘাতের সূত্র ও পাকিস্তানের দাবি (Afghanistan Pakistan tension)
পাকিস্তান ওআফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত ইস্যু এবং জঙ্গি কার্যকলাপ নিয়ে উত্তেজনা চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। সেই কারণেই আফগানিস্তানে থাকা জঙ্গিঘাঁটি ধ্বংসের লক্ষ্যে ‘গজব লিল-হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। পাকিস্তানের দাবি, রাজধানী কাবুল সহ আফগানিস্তানের একাধিক শহরে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তালিবান সরকারের পাল্টা অভিযোগ ও সামরিক পাল্টা হামলা (Afghanistan Pakistan tension)
অন্যদিকে আফগান তালিবান সরকার বলছে, পাকিস্তানের হামলা জনবসতিপূর্ণ এলাকায় হয়েছে এবং এতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের দাবি, কান্দাহারে একটি পাকিস্তানি পোস্ট দখল করেছে তালিবান বাহিনী। যদিও দুই দেশের কেউই নিজেদের দাবি সমর্থনে প্রকাশ্যে কোনও প্রমাণ দেখায়নি।
ভবিষ্যৎ মিলে যাচ্ছে। আবারও মহাযুদ্ধের পথে বিশ্ব। Bengal Liberty। Iran Israel War। Baba Vanga
👉 https://t.co/9Rp228wzlq#iranisrael #iranisraelconflict #ThirdWorldWar #worldwar3 #BengalLiberty pic.twitter.com/J4zIDIiGAt— Bengal Liberty (@bengalliberty1) March 3, 2026
এই সংঘাতের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে টিটিপি ইস্যু। পাকিস্তানের অভিযোগ, এই জঙ্গিগোষ্ঠীকে আফগানিস্তান মদত দিচ্ছে এবং পাকিস্তানের বিভিন্ন হামলার নেপথ্যে রয়েছে তারা। বারবার সতর্ক করার পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন :
Israel airstrike Tehran: খামেনেইয়ের পর এবার প্রেসিডেন্ট! তেহরানে দফায় দফায় হামলা, ছাড় পেলেন না মাসুদ পেজেকশিয়ান
