Iran India Students Evacuation
Bengal Liberty, ৩ মার্চ :
পশ্চিম এশিয়ায় হঠাৎ করে তীব্র হয়ে ওঠা সামরিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয়দের উপরও (Iran India Students Evacuation)। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির কারণে ইরানের রাজধানী তেহরান থেকে বেশির ভাগ ভারতীয় পড়ুয়াকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব ভারতের বাণিজ্য ও জাহাজ চলাচলের উপর কতটা পড়তে পারে, তা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র (Iran India Students Evacuation)।

তেহরানে নিরাপত্তা সঙ্কট, সরানো হল ভারতীয় পড়ুয়াদের (Iran India Students Evacuation)
ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় তেহরানে থাকা ভারতীয়দের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই কারণে অধিকাংশ ভারতীয় পড়ুয়াকে শহর থেকে সরিয়ে আনা হয়েছে এবং তাঁদের যাতায়াত, থাকা ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। তবে এখনও অল্প কয়েকজন ভারতীয় পড়ুয়া সেখানে থেকে গিয়েছেন, যাঁরা দূতাবাসের সহায়তা গ্রহণ করেননি। দূতাবাস তাদের জন্য নতুন নির্দেশিকাও জারি করেছে, যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার, জানলা থেকে দূরে থাকার এবং বিক্ষোভ বা সংঘর্ষপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইরানে প্রায় ৯০০০ ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।

যুদ্ধ পরিস্থিতির প্রভাব নজরে রাখতে কেন্দ্রের মন্ত্রিগোষ্ঠী (Iran India Students Evacuation)
অন্যদিকে, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে।
ভবিষ্যৎ মিলে যাচ্ছে। আবারও মহাযুদ্ধের পথে বিশ্ব। Bengal Liberty। Iran Israel War। Baba Vanga
👉 https://t.co/9Rp228wzlq#iranisrael #iranisraelconflict #ThirdWorldWar #worldwar3 #BengalLiberty pic.twitter.com/J4zIDIiGAt— Bengal Liberty (@bengalliberty1) March 3, 2026
তারা নিয়মিত বৈঠক করে দেখবে এই অস্থিরতার ফলে ভারতের আমদানি-রফতানি, জাহাজ যোগাযোগ এবং বাণিজ্য কতটা প্রভাবিত হচ্ছে।
