Australia World Cup Squad
Australia World Cup Squad

Australia World Cup Squad: ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রস্তুত সকারুসরা!

 

Bengal Liberty, ২ জুন ২০২৬ :যখনই অস্ট্রেলিয়ার নাম ওঠে, তখনই অনেকের মনে পড়ে যায় তাদের দুর্ধর্ষ ক্রিকেট দলের কথা।(Australia World Cup Squad) যে দল বারবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে। ২০০৩ হোক বা ২০২৩— দল, মাঠ কিংবা তারিখ বদলালেও ফলাফলের খুব একটা পরিবর্তন ঘটেনি।

একই খেলা, ভিন্ন নাম(Australia World Cup Squad)

তবে ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাতেও অস্ট্রেলিয়া সমানভাবে সফল। ফুটবল তার অন্যতম উদাহরণ। ফিফা বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত সাতবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২০০৬ ও ২০২২ সালে তারা শেষ ষোলোতেও পৌঁছেছিল। যে দেশে ফুটবলকে ‘সকার’ বলা হয়, সেই দেশও খেলাটিকে যথেষ্ট গুরুত্ব দেয়। এবার নতুন ও পুরোনো অভিজ্ঞতার মিশেলে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ।

Australia World Cup Squad
Australia World Cup Squad

সকারুসদের বিশ্বকাপ স্কোয়াড(Australia World Cup Squad)

গোলরক্ষক: ম্যাট রায়ান, পল ইজো, প্যাট্রিক বিচ।

ডিফেন্ডার: আজিজ বেহিচ, জর্ডান বোস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সারকাতি, মিলোশ ডেগেনেক, জেসন জেরিয়া, লুকাস হ্যারিংটন, জ্যাকব ইতালিয়ানো, হ্যারি সাউটার, কাই ট্রেউইন।

মিডফিল্ডার: ক্যামেরন ডেভলিন, আইডিন হ্রুস্টিচ, জ্যাকসন আরভাইন, কনর মেটকাফ, পল ওকন-এংস্টলার, আইডেন ও’নিল।

ফরোয়ার্ড: নেস্টরি ইরানকুন্ডা, ম্যাথিউ লেকি, আওয়ার মাবিল, মোহাম্মদ তোরে, নিশান ভেলুপিল্লাই, ক্রিশ্চিয়ান ভলপাটো, তেতে ইয়েঙ্গি।

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো হলো—

 ১৩ জুন — তুরস্কের বিরুদ্ধে
 ১৯ জুন — প্রধান আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
 ২৫ জুন — প্যারাগুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ

গ্রুপ পর্বে ভালো ফল করে নকআউট পর্বে পৌঁছনোই এখন সকারুসদের প্রধান লক্ষ্য।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Mamata Dharna: অন্তিম লগ্নে তৃণমূল! নিঃস্ব মমতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury