Israel airstrike Tehran
Bengal Liberty, Kolkata:
পশ্চিম এশিয়ার(Israel airstrike Tehran) রাজনীতি বর্তমানে আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একের পর এক বিস্ফোরক হামলা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের মৃত্যুর খবর এবং পাল্টা উত্তেজনায় নতুন করে অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। সাম্প্রতিক সামরিক অভিযানের জেরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি উঠছে আন্তর্জাতিক মহলে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্টকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নাটকীয় পরিস্থিতি (Iran President Masoud Pezeshkian) । এবার টার্গেট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান।

খামেনেইয়ের পর ইরানের প্রেসিডেন্ট টার্গেট (Israel airstrike Tehran)
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে। সোমবার গভীর রাত থেকে রাজধানী তেহরানে প্রেসিডেন্টের দফতর ও সংলগ্ন সুরক্ষিত বাঙ্কার লক্ষ্য করে একাধিক দফায় বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনীর বক্তব্য (Israel airstrike Tehran)
ইজরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তাদের দাবি, তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবন ধ্বংস করা হয়েছে। যদিও ইরান সরকার দ্রুত জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেকশিয়ান সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তিনি কোনওভাবে আহত হননি।

ঘটনার সূত্রপাত
এই ঘটনার সূত্রপাত গত শনিবারের বিমান হামলা থেকে। ওইদিন ভোরে ইরানের উপর বড়সড় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। অভিযানের নাম দেওয়া হয়েছিল “অপারেশন লায়নস রোর” (Operation Lion’s Roar) এবং “অপারেশন এপিক ফিউরি” (Operation Epic Fury)। এই হামলায় নিহত হন খামেনেই। একই হামলায় গুরুতর জখম হয় মৃত্যু হয় তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ। পাশাপাশি ওই হামলায় ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদা, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান। ফলে ইরানের শীর্ষ নেতৃত্বে বড়সড় ধাক্কা লেগেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ভবিষ্যৎ মিলে যাচ্ছে। আবারও মহাযুদ্ধের পথে বিশ্ব। Bengal Liberty। Iran Israel War। Baba Vanga
👉 https://t.co/9Rp228wzlq#iranisrael #iranisraelconflict #ThirdWorldWar #worldwar3 #BengalLiberty pic.twitter.com/J4zIDIiGAt— Bengal Liberty (@bengalliberty1) March 3, 2026
হামলার পর পশ্চিম এশিয়াজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক মহল মনে করছে, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে তা বড় আকারের সংঘাতে রূপ নেবে বলে আশঙ্কায় সকলেই।
আরও পড়ুন :
Kashmir Protests on Khamenei Death: খামেনেই হত্যার জেরে উত্তাল কাশ্মীর, শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জারি ট্রাফিক বিধিনিষেধ
