Belgium Vs Iran
Bengal Liberty, ২১ জুন ২০২৬ : গ্রুপ – জির লস অ্যাঞ্জেলেস(Belgium Vs Iran) স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের ককপিট শক্তিশালী বেলজিয়াম বনাম যুদ্ধ বিদস্ত টীম মেলি ইরান। দুই দলই তাঁদের প্রথম ম্যাচ ড্র করলেও ইরান বেলজিয়ামের থেকে অনেকটাই এগিয়ে শুরু করবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু বার পিছিয়ে থেকেও ফিরে এসেছে ইরানের দল। অন্যদিকে মিশরের বিপক্ষে আত্মঘাতী গোল না বিশ্বকাপের মঞ্চে বড় অঘটন ঘটে জেত তাই আজকের ম্যাচ কে পাখির চোখ করেই দুই দল তাঁদের সমস্ত শক্তি দিয়ে জাপাবে তা প্রায় নিশ্চিত।
বেলজিয়ামের একাদশ( ৪-২-৩-১ ফরমেশন )
গোলরক্ষক: থিবো কোর্তোয়া
ডিফেন্ডার : থমাস মুনিউয়ার, ন্যাথান এনগোয়, ব্রেন্ডন মেচেল, ম্যাক্সিম ডি কুইপার।
মিডফিল্ডার : ইউরি টিলেমানস, আমাদু ওনানা ।
ফরোয়ার্ড/উইঙ্গার : কেভিন ডি ব্রুইনা, লিয়ানোদ্রো ট্রোসার্ড, দোদি লুকেবাকিও
স্ট্রাইকার: রোমেলু লুকাকু

ইরানের একাদশ ( ৫-৪-১ ফরমেশন)
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ
ডিফেন্ডার : রামিন রেজাইয়ান , হোসেইন কানানি, শুজা খলিলজাদেহ, আলী নেমাতি, মিলাদ মোহাম্মদী।
মিডফিল্ডার : মোহাম্মাদ মোহেবি, সাইদ এজাতোলাহি, সামান ঘোদ্দোস, এহসান হাজসাফি ।
স্ট্রাইকার: মেহদি তারেমি
মাঠে ও মাঠের বাইরে সমানে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের দল পারবে কি তাঁরা বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেতে নাকি বেলজিয়াম হাঁসবে জয়ের হাঁসি?

আরো পড়ুন:- Spain Vs Saudi Arabia: স্পেনের ঝড়ে উড়ে গেল সৌদি আরব! বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন লা রোজাদের


