Purple line metro
Bengal Liberty:
যাত্রীদের জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ (Purple line metro)। জোকা-এসপ্ল্যানেড পার্পল মেট্রো করিডরের সম্প্রসারণ নিয়ে বড় পরিকল্পনা সামনে এল। এসপ্ল্যানেড থেকে প্রায় ১.২ কিলোমিটার সম্প্রসারণ হয়ে মেট্রো পরিষেবা মোহনবাগান মাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সম্প্রসারণের অংশ হিসেবে ‘ইডেন গার্ডেন’ নামে একটি নতুন স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ক্রসওভারের পর দুটি ২৫০ মিটার দীর্ঘ স্ট্যাবলিং লাইনও নির্মাণ করা হবে।

পার্পল মেট্রো সম্প্রসারণ! যাত্রীদের জন্য সুখবর Purple line metro
মেট্রো রেল সূত্রে খবর, বাবুঘাট ফেরিঘাটের যাত্রী, ইডেন গার্ডেন সার্কুলার রেল স্টেশনের যাত্রী এবং ইডেন গার্ডেন স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। এতে শহরের পরিবহণ ব্যবস্থায় আরও গতি ফিরবে বলে আশাবাদী পরিবহন দফতর। ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে প্রকল্পের ব্যয় সংক্রান্ত তথ্য এখনও মেলেনি। রেল মন্ত্রক তথা রেল বোর্ড, নয়াদিল্লির অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

তবে এই পার্পল মেট্রো করিডরের সম্প্রসারণে সুবিধা হবে জোকা, বেহালা চৌরাস্তা, শখের বাজার, মাঝেরহাটগামী নিত্যযাত্রীদের। এই লাইন বর্তমানে জোকা থেকে তারাতলা হয়ে মাঝেরহাট পর্যন্ত চালু রয়েছে। তবে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে বহু মানুষের যাতায়াতের কষ্ট দূর হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।


