Sandipta Sen Holi celebration
Bengal Liberty, ৩ মার্চ :
জীবনে যাই হোক না কেন, থেমে গেলে চলবে না। সব রকম পরিস্থিতিতে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে ঠিক এই মন্ত্রটিই জীবনে অবলম্বন করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন ও তাঁর জীবনসঙ্গী সৌম্য।
ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ চলছে। কবে শেষ হবে এই যুদ্ধ, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সবের মধ্যেই আনন্দ ভাগ করে নিলেন সন্দীপ্তা ও সৌম্য।

ঠিক কী ঘটেছে? Sandipta Sen Holi celebration
নরওয়েতে ট্রিপে গিয়েছিলেন এই রোম্যান্টিক জুটি। তার পর ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে আগমন। তারপরই বাধে বিপত্তি যুদ্ধ চলায় সমস্ত উড়ান বাতিল হয়েছে। বিমানবন্দরে কাতারে কাতারে মানুষের লম্বা লাইন।
তারই মধ্যে দোল উৎসব উদ্যাপন করলেন সন্দীপ্তা ও তাঁর স্বামী। পরিস্থিতি যাই থাকুক, সব সিচুয়েশনকেই হাসিমুখে ট্যাকেল করেন এই জুটি। কিন্তু কীভাবে তারা একে অপরকে রাঙিয়ে দিলেন, আসুন শুনে নিই।

প্রযুক্তিকে ব্যবহার করে খেললেন খুশির দোল Sandipta Sen Holi celebration
আসলে ব্যাপারটা খুবই সহজ। সামনাসামনি রং খেলেননি তারা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে একে অপরের ছবি এডিট করে রঙের উৎসবে মেতেছেন সন্দীপ্তারা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পুরোনো ছবি রঙে রাঙিয়ে দিয়ে জীবনের সব খুশি একসঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন এই দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা লিখেছেন Sandipta Sen Holi celebration
“দোল খেলতে পারছি না তো কী হয়েছে! এডিটেড ছবি দিয়েই রঙের উৎসবে আমরাও সামিল হলাম। সবাইকে দোলের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবে সবার জীবনে রং ছড়িয়ে দিন। সবাই সাবধানে থাকুন ও ভালো থাকুন।”
পরিস্থিতি কবে আবার আগের মতো হবে, সেটাই এখন দেখার।
