Palghar Gas Leak
Bengal Liberty, ৩ মার্চ :
অর্ধশতক আগেকার ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফিরল সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলাতে (Palghar Gas Leak )। ফের একটি রাসায়নিক কারখানায় বিপজ্জনক ওলিয়াম গ্যাস লিকের ঘটনায় বড়সড় আতঙ্ক ছড়িয়েছে। ২০২৫ সালে একই জেলায় একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের। ফের গতকাল, সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলার তারাপুর এমআইডিসি এলাকায় বোয়সার শিল্পাঞ্চলের ভাগেরিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বড় ধরণের ওলিয়াম গ্যাস লিক হওয়ার ঘটনায় অতীতের স্মৃতি মনে করে আতঙ্কিত এলাকাবাসী।

ঘটনার বৃত্তান্ত (Palghar Gas Leak )
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২,৫০০ লিটার ওলিয়াম (সালফিউরিক অ্যাসিড ধোঁয়া) একটি ট্যাঙ্ক থেকে লিক হয়ে ঘন সাদা ধোঁয়ার মেঘ তৈরি করে। প্রবল বাতাসের কারণে সেই ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় ৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায়। শিল্পাঞ্চলের বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারাপুর বিদ্যামন্দির থেকে প্রায় ১৬০০ জন শিক্ষার্থী এবং আশেপাশের কারখানা ও শিল্প ইউনিট থেকে আরও ১০০০-এর বেশি শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার ভয়াবহতা (Palghar Gas Leak )
প্রথমদিকে ঘন বিষাক্ত ধোঁয়ার কারণে গ্যাস লিকের উৎসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। পরে রাসায়নিক বিশেষজ্ঞ ও এনডিআরএফ কর্মীরা বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে ট্যাঙ্কটি শনাক্ত করেন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে ট্যাঙ্কের চারপাশে বালির বস্তা মোতায়েন করা হয়।
এখন পর্যন্ত তিনজনের চোখে সামান্য জ্বালাপোড়ার অভিযোগ পাওয়া গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, গুরুতর কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

২০২৫ সালের পালঘর গ্যাস দুর্ঘটনা (Palghar Gas Leak)
এই ঘটনায় অনেকেরই মনে পড়ছে গত বছরের আরেকটি দুর্ঘটনার কথা। ২১ আগস্ট ২০২৫ সালে একই জেলার তারাপুর ভৈসর শিল্পতালুক এলাকায় একটি ওষুধ কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়। সেই দুর্ঘটনায় ৪ জন শ্রমিকের মৃত্যু হয় এবং আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধারকাজ চালালেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করা হয়।

ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভারতের শিল্প ইতিহাসের কালো অধ্যায় (Palghar Gas Leak )
ভারতের শিল্প দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা হল ১৯৮৪ সালের ২ ডিসেম্বর ভোপাল গ্যাস ট্র্যাজেডি। মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কীটনাশক কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছড়িয়ে পড়ে। সরকারি তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ৩,৭৮৭ জন মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০০৬ সালের তথ্য অনুযায়ী, প্রায় ৪.৫ লক্ষের বেশি মানুষ এই দুর্ঘটনার প্রভাবে আক্রান্ত হয়েছিলেন। বহু মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। এই ঘটনার স্মরণে প্রতি বছর ২ ডিসেম্বর ভারতে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালন করা হয়।
Over 2,000 people, including 1,600 students, were evacuated on Monday after a major oleum gas leak from a chemical unit in Maharashtra’s Palghar district left dense white fumes hanging over a five-kilometre radius😤
The cause of the gas leak was not immediately known#Palghar pic.twitter.com/AqjSsb7yFM
— Hemant Sharma (@delightedhemant) March 3, 2026
পালঘরের সাম্প্রতিক গ্যাস লিক বড় ধরনের প্রাণহানি না ঘটালেও শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। ২০২৫ সালের দুর্ঘটনা এবং ১৯৮৪ সালের ভোপালের মর্মান্তিক অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছে, রাসায়নিক শিল্পে সামান্য গাফিলতিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

