R. Madhavan praise dubai government
Bengal Liberty, কলকাতা :
ইরান বনাম ইসরায়েল-আমেরিকার যুদ্ধ বড় আকার ধারণ করেছে। চলছে গোলাগুলি, উড়ছে বারুদ(R. Madhavan praise dubai government)। চারিদিকে শুধু কালো ধোঁয়া আর আহাকার পশ্চিম এশিয়ার একাধিক দেশে মারাত্মক হামলা চালিয়েছে ইরান। বাদ যায়নি সংযুক্ত আরব আমিরসাহি । সেখানেও জোরদার হামলার খবর মিলেছে।
বিমান উড়ান বাতিল হওয়ার কারণে বহু পর্যটক দুবাইতেই আটকে পড়েছেন। তারই মধ্যে ২৮ ফেব্রুয়ারি আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ একটি নির্দেশিকা জারি করে হোটেলগুলিকে জানায়

হোটেল গুলির নির্দেশিকা R. Madhavan praise dubai government
“যেসব যাত্রীরা দেশ ছাড়তে হিমশিম খাচ্ছেন, তাঁদের জন্য বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সব ধরনের মানবিক সুযোগ-সুবিধা যেমন খাবার, ওষুধপত্র দিতে হবে। এছাড়াও তাঁদের কী কী সমস্যা হচ্ছে, তার নিয়মিত খোঁজখবর রাখতে হবে। সরকার সমস্ত খরচ বহন করবে। এমনকি বিমান সংস্থাগুলিকেও সমস্ত যাত্রীকে অস্থায়ী আবাসন ও তিনবেলার খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
ইতিমধ্যেই সেই সুবিধা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতির উপর নজর রেখেই ইনস্টাগ্রামে দুবাই সরকারের প্রশংসা করেন অভিনেতা আর মাধবন ।
আর মাধবনের বার্তা R. Madhavan praise dubai government
যুদ্ধ পরিস্থিতিতে সরকারের গঠনমূলক সিদ্ধান্তই দেশের ভিত শক্ত করে এবং মানুষকে ভরসা জোগায়। কোভিড-১৯ শুরু হওয়ার পরপরই মাধবন তাঁর পুরো পরিবারকে নিয়ে দুবাই চলে যান। বর্তমানে তিনি আমেরিকায় রয়েছেন। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানা গেছে।
একদিকে কটাক্ষ, অন্যদিকে শান্তির বার্তা। যুদ্ধ পরিস্থিতিতে দুই মেরুতে দাঁড়িয়ে দুই তারকা।
একদিকে মালয়ালম সুপারস্টার Mammootty-র দাবি—
“সিনেমায় যেমন ভালো-খারাপের লড়াই হয়, তর্ক-বিতর্ক হয়, যুদ্ধ হয়— সেখানে কারও জয় হয়, কারও পরাজয় হয়। কিন্তু বাস্তব জীবনে কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। যুদ্ধ বন্ধ হোক, মানবতার জয় হোক।”
এই ইতিবাচক মন্তব্যের পর অন্য মেরুতে হাঁটতে দেখা গেল লেখক Javed Akhtar-কে। তিনি সরাসরি যুদ্ধের জন্য আমেরিকা ও ইসরায়েলকে নিশানা করেছেন। ‘X’-এ একটি পোস্টে তিনি লেখেন—
“ট্রাম্প ও নেতানিয়াহু অন্যদের এক প্রান্তে ঠেলে দিয়েছেন। এতে বিশ্বের আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট ও ক্ষুণ্ণ হচ্ছে।”
দাবি-পাল্টা দাবি, দোষারোপ, প্রশংসা— সব মিলিয়ে মানব সভ্যতার কঠিন সময় চলছে। কিন্তু কবে থামবে এই যুদ্ধ? কবে আসবে শান্তি? সেই প্রশ্ন নিয়েই চিন্তায় মাথায় হাত সবার।
