haridevpur
Bengal Liberty: ফের শহরে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে ডেকে পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বছর ২০ এক তরুণীর। ইতিমধ্যেই ওই তরুণী হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই পলাতক।

নির্যাতিতার অভিযোগ (haridevpur)
অভিযোগ, জন্মদিনের পার্টি উপলক্ষে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে তরুণীকে ডেকে নিয়ে যায় দুই যুবক। সেখানেই তাঁরা সময় কাটায়।এরপর তরুণী বাড়ি যেতে চাইলে, তাঁকে আটকানো হয়। দরজা বন্ধ করে তরুণীর ওপর নির্যাতন চালানো শুরু হয়।
দীর্ঘসময় পর কোনও মতে ঘটনাস্থল ছাড়তে সক্ষম হন ওই তরুণী। বাড়ি ফিরে তাঁর সঙ্গে হওয়া ঘটনার কথা পরিবারের সদস্যদের জানান নির্যাতিতা। এরপর থানার দ্বারস্থ হন। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযুক্ত যুবকেরা পলাতক বলেই পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যুবকদের ধরতে জোড় কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ
