Manju Basu TMC
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: দলীয় অন্দরের চাপা ক্ষোভের হঠাৎ বিস্ফোরণ, ২৫ বছরের রাজনৈতিক পথচলার ইতি টানলেন তৃণমূল নেত্রী মঞ্জু বসু। নোয়াপাড়ার তিনবারের বিধায়িক মঞ্জু বসু জানিয়ে দিলেন- সম্মানহীন রাজনীতিতে তাঁর আর থাকার ইচ্ছা নেই। একসময় যাঁর হাত ধরেই রাজনীতিতে প্রবেশ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই প্রকাশ্যে কাঠগড়ায় দাঁড় করালেন। নিজের বিধানসভা থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ ও চাপা অভিমানে দল থেকে হঠাৎ সরে দাঁড়ালেন তিনি। তাঁর দল থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় ভোটের মুখে নতুন করে চাপে পড়ল শাসক শিবির।
স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে উত্থান মঞ্জুর (Manju Basu TMC)

২০০০ সালে স্বামী বিকাশ বসু খুন হওয়ার পর ব্যক্তিগত শোক থেকেই রাজনীতিতে প্রবেশ মঞ্জু বসুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। ২০০১ সালে নোয়াপাড়া কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিয়ে বাম ঘাঁটিতে ধাক্কা দেন তিনি। পরবর্তীতে ২০১১ ও ২০২১ মোট তিনবার বিধায়ক নির্বাচিত হয়ে এলাকায় শক্ত ঘাঁটি তৈরি করেন।
টিকিট বঞ্চনা ও অপমানের অভিযোগ (Manju Basu TMC)
সাম্প্রতিক প্রার্থী তালিকায় তাঁর নাম বাদ পড়ে। নোয়াপাড়ায় প্রার্থী করা হয় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। এর আগেই ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক অপমানজনক ঘটনার অভিযোগ তুলেছিলেন তিনি। সব মিলিয়ে ক্ষোভ চরমে পৌঁছায়। সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, “আমি হয়তো তোলাবাজি করতে পারি না, তাই দলের আর প্রয়োজন নেই।”
আরও পড়ুন-
TMC Manifesto 2026: প্রতিশ্রুতির মোড়কে মোড়া ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ‘মিথ্যার ঝুড়ি’ তোপ শুভেন্দুর
হিরণ-রুপা-অর্জুন(BJP Second Candidate List): বিজেপির দ্বিতীয় তালিকায় তারকার মেলা, নজর কাড়ল সন্দেশখালির রেখা ও প্রাক্তন আইপিএস
দলত্যাগে নতুন রাজনৈতিক জল্পনা (Manju Basu TMC)!
২৫ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ইঙ্গিত দিয়ে মঞ্জু বসুর আক্ষেপ, ভোটের সময় তাঁর স্বামীর নাম ব্যবহার হলেও, তিনি পাননি প্রাপ্য সম্মান। অতীতে বিজেপির সঙ্গে যোগাযোগ হলেও শেষমেশ তৃণমূলেই থেকে গিয়েছিলেন তিনি। তবে এবার তাঁর সরে দাঁড়ানো ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নোয়াপাড়ার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
