Dev Ram Mandir Visit
Bengal Liberty, ২৭ মার্চ ২০২৬ :
তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের মুখে শোনা গেল ‘জয় শ্রী রাম’ স্লোগান। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শ্রী রামের বন্দনায় মাতলেন দেব (Dev Ram Mandir Visit)। ঘাটালের কুশপোতা রাম মন্দিরে পুজো দেন তিনি। তার সঙ্গে ‘জয় শ্রী রাম’ স্লোগানেও মাততে দেখা যায় ঘাটালের সাংসদকে।
তবে এই ছবি নতুন নয়। এর আগেও পুরুলিয়ার রাম মন্দিরে রাম নবমী উদ্যাপন করতে দেখা গিয়েছিল অভিনেতা-সাংসদকে। রামকে নিয়ে রাজনৈতিক জল্পনারও জবাব দেন তিনি।

দেবের রাম বন্দনা :
“রামকে নিয়ে অযথা রাজনীতি করার কিছু হয়নি রাম আমাদের মনে বাস করে । আমরা ছোট বেলা থেকেই সবাই রামায়ণ-মহাভারত পড়েছি, রাম পুরুষউত্তম – বিজেপি দলকে কেন্দ্র করে তো রামায়ণ লেখা হয়নি। রাম হলেন কৃষ্ণের অবতার। তাহলে আমরা হিন্দুরা, জয় শ্রী রাম বলতে আপত্তি কোথায় ?” রাজনৈতিক দলের বাইরে গিয়ে নিরপেক্ষ ভাবে ভক্তরূপে ধরা দেখা গেলো দেবকে। পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও ফের আশ্বাস শোনা যায় তার মুখে— “ঘাটাল মাস্টারপ্ল্যান হবেই।”
ঘাটালবাসীর প্রশ্ন :
২০১৪ সালে মানস ভুঁইয়াকে হারিয়ে সাংসদ হন দেব। তারপর থেকেই প্রতি বর্ষায় ঘাটাল মারাত্মক ভাবে জলমগ্ন হয়ে পড়ে। সেই সময় অভিনেতা-সাংসদকে কোথায় পাওয়া যায়, তা নিয়ে বহুবার সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাহলে কি ঘাটালবাসীর মন জয় করতে ‘জয় শ্রী রাম’ অস্ত্রে শান দিচ্ছেন তিনি? তার সঙ্গে যেখানে শাসক দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায় জয় শ্রী রাম শুনলে অস্বস্তি তে পড়েন সেখানে দেব খুবই সচল ভাবে রাম বন্দনায় মেতেছেন কিন্তু এই প্রশ্নকে ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।
