Assam Election 2026
Bengal Liberty, ৩১ মার্চ ২০২৬ :
সামনেই হাই ভোল্টেজ পাঁচ রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। তার আগেই সংকল্প পত্র প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা Assam Election 2026। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডাঃ নির্মলা সীতারামন, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া ও আরও অনেকেই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাখির চোখ পাঁচ রাজ্য :
এই অনুষ্ঠান থেকেই পাঁচ রাজ্যের জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিলেন বিজেপি নেতৃত্ব। তার সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি নতুন ঘোষণা ভোটের ফল কার্যত নিশ্চিত করে দিল – তা বলাই বাহুল্য কী সেই গুরুত্বপূর্ণ ঘোষণা, আসুন দেখে নেওয়া যাক।
.
#WATCH | Guwahati, Assam | Union Minister Nirmala Sitharaman says, “Tata Electronics Semiconductor Plant in Moregaon, India’s first indigenous semiconductor assembly and testing facility is being created at an investment of Rs 27,000 crore and is expected to produce 48 million… pic.twitter.com/XKAioNtHPK
— ANI (@ANI) March 31, 2026
টাটা ফ্যাক্টরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা:
টাটা নামটাই ভারতবর্ষসহ পশ্চিমবঙ্গের রাজনীতির চাকা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। আবার সেই টাটাকেই ঘিরে নতুন ঘোষণা করলেন নির্মলা সীতারামন – ” টাটা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স প্ল্যান্টের বড় ঘোষণা আসামের মরিগাঁও শহরে – ” এটি ভারতের প্রথম নিজস্ব সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হিসেবে তৈরি হবে। এর আনুমানিক খরচ প্রায় ২৭,০০০ কোটি টাকা। প্রতিদিন ৪৮,০০০ সেমিকন্ডাক্টর চিপস তৈরি হবে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য ২৫,০০০ থেকে ২৭,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”

কংগ্রেসকে আক্রমণ :
” ৬ দশকের কংগ্রেসের শাসনে টাটার এই প্রকল্প বারবার বাতিল করা হয়েছে। উন্নয়ন, উন্নতি ও গঠনমূলক চিন্তা কংগ্রেসের নেই। বিগত ৫০ থেকে ৫৫ বছর কংগ্রেস আসামে ক্ষমতায় ছিল, তার মধ্যে ৫০ শতাংশ কাজও তারা করেনি। বোঝাই যাচ্ছে, আসামকে ধ্বংস করতেই কংগ্রেসের আগমন ঘটেছিল।” – এইভাবেই কড়া ভাষায় আক্রমণ করেন নির্মলা সীতারামন।
মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা :
আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির জনপ্রিয় মুখ ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা মহিলা সংগঠনের সঙ্গে বন্যা মোকাবিলাই বাড়তি জোর দিয়েছেন। “আগামী পাঁচ বছরে ২ লক্ষ মহিলার চাকরি নিশ্চিত করবে আমাদের সরকার , ফ্লাড-ফ্রি আসাম গড়তে আমরা বদ্ধপরিকর। নারী নিরাপত্তা খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয় তাতে আমরা বাড়তি নজর দিচ্ছি, এই সংকল্প পত্র সকলের আস্থা অর্জনের প্রতিশ্রুতি নিয়ে তৈরি। আগামী পাঁচ বছরের মধ্যে আসামের মহিলারা এগিয়ে যাবে এবং দেশকে সঠিক পথে পরিচালনা করবে—এই আমাদের বিশ্বাস।”
এবার দেখা যাক, ১২৬টি আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি কি আবারও পদ্ম ফুটাতে পারে, নাকি কংগ্রেস কোনো ম্যাজিক দেখায়—তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
