ISF candidate arrest Malda
ISF candidate arrest Malda

ISF candidate arrest Malda : কালিয়াচকে বিচারক আটকে রাখার ঘটনায় ISF প্রার্থী সহ গ্রেফতার ১৮ জন, আইএসএফ প্রার্থীর দাবি ‘চক্রান্ত করে ফাঁসানো হয়েছে’

Bengal Liberty, ২ এপ্রিল :

মালদার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে বিচারকদের দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় পুলিশের জালে একাধিক (ISF candidate arrest Malda)। কালিয়াচকের ঘটনার প্রেক্ষিতে আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএফ প্রার্থী গ্রেপ্তার (ISF candidate arrest Malda) হওয়ায় রাজনৈতিক রং আরও ছড়িয়েছে।

ISF candidate arrest Malda
ISF candidate arrest Malda

গ্রেপ্তার হওয়ায় পর আইএসএফ প্রার্থী শাহজাহান আলির বক্তব্য (ISF candidate arrest Malda)

গ্রেফতার হওয়ার পর আদালতে নিয়ে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেন আইএসএফ প্রার্থী শাহজাহান আলির। তাঁর বক্তব্য, শুধুমাত্র প্রার্থী হওয়ার কারণেই তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, বিক্ষোভের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, বরং একটি জলসা অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। তাঁর কথায়, “আমি আইএসএফ প্রার্থী বলেই আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।” তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার নেপথ্যে তাঁর কোনও উস্কানি বা প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Malda Protest
Malda Protest

ঘটনার বৃত্তান্ত (ISF candidate arrest Malda)

ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচক এলাকা। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নেয় এবং বেলা বাড়তেই সেই জনরোষ গিয়ে পড়ে বিডিও অফিসে উপস্থিত বিচারকদের ওপর। অভিযোগ, কালিয়াচক-২ বিডিও অফিসে উপস্থিত সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভকারীরা তাণ্ডব চালায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, অবশেষে মধ্যরাতে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সাড়ে সাত ঘণ্টার অবরোধ ভেঙে আটকে থাকা বিচারকদের উদ্ধার করে।

আরও পড়ুন :

Mamata Banerjee on Malda incident : মালদা অশান্তি ‘সুপরিকল্পিত চক্রান্ত’, বিজেপি-আম জনতা পার্টিকে একসঙ্গে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury