Weather update
Bengal Liberty, ৩ এপ্রিল :
চৈত্রের একেবারে শেষ পর্যায়ে এসে বাংলার আবহাওয়ায় স্পষ্ট ধরা পড়ছে বিপরীত ছবি (Weather update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও, যা গরমকে আরও অসহনীয় করে তুলবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্ত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকলেও, তারপর ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়তে শুরু করবে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে গরমের দাপট বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে চৈত্রের শেষেই গ্রীষ্মের তীব্রতা ভালোভাবেই টের পাওয়া যাবে। এই মুহূর্তে কলকাতা-সহ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম- কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে রোদের তেজ থাকবে বেশ চড়া।
এদিকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে শুষ্ক পশ্চিমি ও উত্তর-পশ্চিমি হাওয়া বইছে, যা তাপমাত্রা বাড়ানোর অন্যতম কারণ। তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। অর্থাৎ শুধু গরমই নয়, ভ্যাপসা গরমও ভোগাবে সাধারণ মানুষকে।
আবহাওয়া দফতর ইতিমধ্যেই একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় এই অস্বস্তিকর আবহাওয়া বেশি অনুভূত হবে। শুক্রবার ও শনিবার এই সতর্কতা আরও কিছু জেলায় বিস্তৃত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গে এখনো বজায় রয়েছে ঝড়-বৃষ্টির সক্রিয়তা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে, ফলে আবহাওয়া কিছুটা অস্থির থাকবে। দিনের আকাশ কখনও মেঘলা, কখনও বৃষ্ট, এই পরিবর্তনশীল পরিস্থিতি দেখা যাবে। তবে এর ফলে গরমের তীব্রতা কিছুটা কম থাকবে এবং মানুষ সাময়িক স্বস্তি পাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির প্রবণতা চলবে। এরপর ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গে এখন বৃষ্টির দাপট থাকলেও, খুব শীঘ্রই সেখানেও গরমের প্রভাব বাড়বে বলে পূর্বাভাস।

কলকাতার আবহাওয়া (Weather update)
কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, ফলে দিনের বেলায় রোদের তেজ বেশ অনুভূত হবে। চৈত্রের শেষেই শহরে গরমের দাপট বাড়তে শুরু করেছে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। তবে আসল সমস্যা শুধু তাপমাত্রা নয়, বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে গরমের সঙ্গে ভ্যাপসা ভাব মিলিয়ে পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। সঙ্গে আর্দ্রতাও বেশি থাকবে, ফলে অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় এখনই গরমের ঝাঁঝ স্পষ্ট। আপাতত বৃষ্টির কোনও স্বস্তি নেই।

