BJP 5th Candidate list
Bengal Liberty, ৫ এপ্রিল :
ভোটের মুখে কৌশলে আরও শাণ দিয়ে প্রার্থী বাছাইয়ে আগ্রাসী বার্তা দিল গেরুয়া শিবির (BJP 5th Candidate list)। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় মোট পাঁচটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর ও বেহালা পূর্বে প্রার্থী বদল করে স্পষ্ট করেছে, জয়ের সমীকরণ মেলাতে শেষ মুহূর্তেও বড় সিদ্ধান্ত নিতে পিছপা নয় দল। এই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পর দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা না গেলেও, তাঁকেই মধ্যমগ্রাম থেকে প্রার্থী করে বিজেপি পুরোনো সংগঠনিক মুখ (BJP 5th Candidate list) ও ক্যাডারভিত্তির উপর নতুন করে ভরসা রাখার ইঙ্গিত দিল।

পঞ্চম তালিকায় পাঁচ কেন্দ্র (BJP 5th Candidate list)
বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ে আরও এক দফা কৌশলগত পদক্ষেপ নিল বিজেপি। এ দিনের পঞ্চম প্রার্থী তালিকায় মোট পাঁচটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণীতে অনুপম বিশ্বাস, দমদম উত্তরে সৌরভ শিকদারকে প্রার্থী করা হয়েছে। মধ্যমগ্রামে দলের দীর্ঘদিনের কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়ে সংগঠনিক ভরসার ইঙ্গিত দিয়েছে পদ্মশিবির। অন্যদিকে, উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।

বিক্ষোভের জেরে তিনটিতে প্রার্থী বদল (BJP 5th Candidate list)
প্রসঙ্গত, প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পর একাধিক এলাকায় বিক্ষোভ ও অসন্তোষের ছবি সামনে আসে। সেই প্রেক্ষিতেই কৌশল বদলে তিনটি কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, মত রাজনৈতিক মহলের একাংশের মত। সংশোধিত তালিকা অনুযায়ী, বসিরহাট উত্তর থেকে কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুর থেকে অভিজিৎ সর্দার এবং বেহালা পূর্ব থেকে শঙ্কর সিকদারকে প্রার্থী করা হয়েছে।
২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশিত হলো।
পরিবর্তনের লক্ষ্যে দিকে দিকে বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। #Vote4BJP pic.twitter.com/z7kfuhbPdW
— BJP West Bengal (@BJP4Bengal) April 4, 2026
উল্লেখ্য, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করে এগোচ্ছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি আসন, দ্বিতীয় দফায় ১১২টি, তৃতীয় দফায় ১৯টি এবং চতুর্থ দফায় ১৩টি আসনের পর এ বার পঞ্চম দফায় আরও ৫টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হল। প্রসঙ্গত, রাজ্যে ভোট হবে দু’দফায়-২৩ এবং ২৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ৪ মে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সব আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

