Bengal Liberty, Kolkata:
কয়লা কেলেঙ্কারি মামলায় নতুন অধ্যায়। Shantanu Sinha Biswas ED summons ইডির তলব মেনে রবিবার নয়াদিল্লির দফতরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাস। আজ, সকাল ১১টা নাগাদ তিনি ইডির সদর দফতরে পৌঁছন।
সূত্রের খবর
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অর্থপাচার বিরোধী আইন (PMLA)-এর আওতায় তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কয়লা পাচার মামলার তদন্তে উঠে আসা একাধিক তথ্য ও আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই জেরা বলে জানা গিয়েছে।
ইডি আধিকারিকদের মতামত
তদন্তে কিছু অসঙ্গতি ও সম্ভাব্য অনিয়মের ইঙ্গিত মিলেছে, যা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ—যার মধ্যে অনৈতিক কার্যকলাপ এবং এনআরআই কোটায় ভর্তির বিতর্কও রয়েছে—সেগুলিও খতিয়ে দেখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
উল্লেখ্য, গতকালই ইডির তরফে তাঁকে তলব করা হয়েছিল। সেই প্রেক্ষিতে আজকের হাজিরা ও জিজ্ঞাসাবাদকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। এই জেরা থেকে নতুন কোনও তথ্য বা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।
তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত শান্তনু সিন্হা বিশ্বাস বা কলকাতা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
